ঘরে বসে অনলাইনে পার্টটাইম জব ও চাকরি

আপনারা কি ঘরে বসে অনলাইনে পার্টটাইম জব ও চাকরির কথা ভাবছেন? কি কি কাজ করতে হবে এবং কিভাবে শুরু করবেন বুঝতে পারছেনা ? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

ঘরে-বসে-অনলাইনে-পার্টটাইম-জব-ও-চাকরি

কারণ এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ঘরে বসে অনলাইনে পার্ট টাইম জব ও চাকরি পেতে হলে, কোন কোন উপায় গুলো জানতে হবে, কোথায় কাজ খুঁজতে হবে ও কি কি কাজ করতে হবে এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা ।

পেজ সূচিপত্রঃ ঘরে বসে অনলাইনে পার্টটাইম জব ও চাকরি 

ঘরে বসে অনলাইনে পার্টটাইম জব ও চাকরি 

ঘরে বসে অনলাইনে পার্টটাইম জব ও চাকরি করে নিজের খরচ চালাতে চাচ্ছেন? তাহলে আমাদের লেখা আজকের আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ুন । কারণ এখানে অনলাইনে পার্টটাইম জবের অনেকগুলো উপায় সম্পর্কে আলোচনা করা হবে । সেই সাথে আপনাদের ধারণা দেওয়া হবে কিভাবে আপনারা বাসায় বসে মোবাইল ফোন কিনবা ল্যাপটপ ব্যবহার করে পড়াশোনার পাশাপাশি  পার্ট টাইম একটি জব করতে পারবেন।
ঘরে-বসে-অনলাইনে-পার্টটাইম-জব-ও-চাকরি

বিশেষ করে শিক্ষার্থী, গৃহিণী, বেকার ব্যক্তি এবং যারা চাকরির পাশাপাশি বাড়িতে আয় করতে চান তাদের জন্য অনলাইন পার্ট টাইম জব একটি ভালো সুযোগ হতে পারে। এসব কাজের মাধ্যমে নিজের অবসর সময় কাজে লাগানো যায় এবং ধীরে ধীরে বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়। 

তবে কোন কাজটি আপনার জন্য ভালো হবে তা নির্ভর করবে আপনার দক্ষতা, সময় ও আগ্রহের উপর। তাই চলুন ঘরে বসে অনলাইনে পার্ট টাইম জব ও চাকরি করার কয়েকটি সহজ উপায় জেনে নেওয়া যাক।

মাইক্রো জব করে ইনকাম

ঘরে বসে অল্প সময়ে কিছু টাকা আয় করতে চান? তাহলে মাইক্রো জব হতে পারে আপনার জন্য একটি ভালো উপায়। বড় বড় কোম্পানিগুলো ছোট ছোট কাজের জন্য লোক নিয়োগ করে থাকে  এবং এইসব কাজের জন্য প্রতিদিন ৪ থেকে ১০ ডলার করে দেয়। মাইক্রো জব হলো ছোট ছোট কাজ, যেগুলো অনলাইনের মাধ্যমে ঘরে বসে করা যায়। এই কাজগুলো করতে বেশি অভিজ্ঞতা প্রয়োজন হয় না । শুধুমাত্র সময় দিয়ে কাজগুলো করলে প্রতিদিন ইনকাম করতে পারবেন ।


মাইক্রো জবে যেসব কাজ করতে হয়ঃ

 ১.অনলাইনে বিভিন্ন তথ্য খোঁজা ও সংগ্রহ করা।
২. ছবি ও তথ্য যাচাই করার কাজ।
৩. ছোট ছোট অনলাইন সার্ভে সম্পন্ন করা।
৪. অডিও শুনে লেখা তৈরি করা।
৫. ওয়েবসাইট ও অ্যাপ পরীক্ষা করা।
৬. পণ্য বা সেবার বিষয়ে মতামত দেওয়া।
৭. ডেটা এন্ট্রি ও ছোটখাটো টাইপিংয়ের কাজ করা।

বুক কিপিং এর কাজ করে আয়

আপনি যদি হিসাব-নিকাশের কাজ ভালো জানেন এবং ঘরে বসে অনলাইনে আয় করতে চান? তাহলে বুক কিপিং হতে পারে আপনার জন্য অনলাইনে পার্টটাইম জবের একটি ভালো উপায় । বুক কিপিং কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের দৈনন্দিন আর্থিক লেনদেনের হিসাব সংরক্ষণে সাজিয়ে রাখার কাজ । 

যারা কমার্স থেকে পড়াশোনা করেছেন বা পড়াশুনা করছেন তারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন দোকানে, শপিংমলে, রেস্টুরেন্টে হিসাব নিকাশের কাজ করতে পারেন। সেখানে আপনারা ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে কাজ করলে মাসে ৫ থেকে ৭ হাজার টাকা ইনকাম করতে পারবেন । 

বুককিপিং এর উল্লেখযোগ্য কাজগুলোঃ
  • প্রতিদিনের আয় ও ব্যয়ের হিসাব রাখা।
  • ব্যবসার বিক্রয় ও কেনাকাটার হিসাব সংরক্ষণ করা।
  • কর্মচারীদের বেতন ও অন্যান্য খরচের হিসাব তৈরি করা।
  • গ্রাহকদের কাছ থেকে পাওনা টাকা এবং দেনার হিসাব রাখা।
  • ব্যাংকের লেনদেনের হিসাব মিলিয়ে দেখা।
  • প্রতিদিনের আর্থিক লেনদেন সফটওয়্যারে এন্ট্রি করা।
  • মাসিক ও বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট তৈরি করা।

অনলাইনে কাস্টমার সার্ভিস দিয়ে ইনকাম

আপনি কি ঘরে বসে মানুষের সঙ্গে কথা বলে ইনকাম করতে চান? তাহলে অনলাইনে কাস্টমার সার্ভিসের মাধ্যমে আপনিও এখন ঘরে বসে ইনকাম করতে পারবেন। বর্তমান অনেক দেশি বিদেশি প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রাখা, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনলাইনে কাস্টমার সার্ভিস প্রতিনিধি নিয়োগ দিয়ে থাকে। এসব কাজ আপনি ঘরে বসে মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে করে আয় করতে পারবেন মাসে ১০ হাজর টাকা কিংবা তার বেশি।

অনলাইনে কাস্টমার সার্ভিস যেসব কাজ করতে হয়ঃ

  • লাইভ চ্যাটের মাধ্যমে গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়া।
  • ইমেইলের মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন সমস্যার সমাধান করা।
  • ফোন কলের মাধ্যমে কাস্টমার সাপোর্ট দেওয়া।
  • অনলাইন অর্ডার গ্রহণ ও অর্ডারের আপডেট জানানো।
  • পণ্য বা সার্ভিস সম্পর্কে গ্রাহকদের তথ্য দেওয়া।
  • পণ্য কেনার পর গ্রাহকদের অভিযোগ ও সমস্যার সমাধান করা।
  • ফেসবুক পেজ ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের মেসেজের উত্তর দেওয়া।
  • পণ্য ফেরত, পরিবর্তন ও রিফান্ড সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করা।  

গ্রাফিক্স ডিজাইন এর কাজ করে ইনকাম

ঘরে বসে অনলাইনে পার্ট টাইম জব বা চাকরির আরেকটি অন্যতম মাধ্যম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এই কাজটির চাহিদা অনলাইনে এখনো অনেক বেশি। এই কাজটি এখন দেশে কিংবা বিদেশে সব জায়গায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই যারা তাড়াতাড়ি ঘরে বসে পার্ট টাইম কাজ করবেন তারা গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারেন ।


বর্তমানে ছোট বড় প্রায় সব ধরনের ব্যবসার জন্য বিভিন্ন ডিজাইনের প্রয়োজন হয়। যেমন পণ্যের বিজ্ঞাপন, লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ফেসবুক পোস্ট, থাম্বেল ডিজাইন, ব্যানার, প্রচারণামূলক ছবি তৈরি করে ইত্যাদি। এসব কাজ করার জন্য সব সময় Adobe Photoshop-এর মতো জটিল সফটওয়্যার জানার প্রয়োজন নেই। আপনি চাইলে Canva ও PicMonkey-এর মতো সহজ টুল ব্যবহার করেও কাজ শিখতে পারেন।

এসব কাজে পারিশ্রমিক মূল্য কাজ প্রতি ২৫ থেকে ৬০ ডলার।

অনলাইন মডারেটর হিসেবে আয়

আপনি কি চাচ্ছেন ঘরে বসে অনলাইনে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে এবং বিভিন্ন গ্রুপ বা পেজ পরিচালনার মাধ্যমে আয় করবেন? তাহলে মডারেটর হিসেবে কাজ করতে পারেন । বর্তমানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ফেসবুক পেজ , অনলাইন কমিউনিটি ও গ্রুপ পরিচালনার জন্য মডারেটর নিয়োগ দিয়ে থাকে । একজন মডারেটের মূল কাজ হল গ্রুপ বা পেজের পরিবেশ ঠিক রেখে সদস্যদের প্রশ্নের উত্তর দেওয়া এবং নিয়ম মেনে সব কার্যক্রম পরিচালনা ।

অনলাইন মডারেটর এর কাজঃ
  • ফেসবুক গ্রুপ ও পেজ পরিচালনা করা।
  • গ্রুপের সদস্যদের পোস্ট ও কমেন্ট পর্যবেক্ষণ করা।
  • অপ্রয়োজনীয় ও আপত্তিকর পোস্ট মুছে ফেলা ।
  • গ্রাহকদের মেসেজ ও প্রশ্নের উত্তর দেওয়া ।
  • নতুন সদস্যদের যোগদানের অনুরোধ যাচাই করা ।
  • কেউ পোস্ট করলে তা অনুমোদন দেওয়া ।
  • গ্রুপের নিয়ম কানুন ঠিকঠাক ভাবে মেনে চলা নিশ্চিত করা ।
  • গ্রুপ বা পেজের বিভিন্ন সমস্যার সমাধান করা।
এসব কাজে পারিশ্রমিক মূল্য মাসে ২০  হাজার টাকা এর উপরে।

ডাটা এন্ট্রি কাজ

আপনারা কি ঘরে বসে কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে অনলাইনে কাজ করে বাড়তি আয়ের সুযোগ খুঁজছেন? তাহলে ডাটা এন্ট্রির কাজ আপনার জন্য একটি বাড়তি আয়ের সুযোগ হতে পারে। বিভিন্ন তথ্য কম্পিউটারের টাইপ করা, ওয়েবসাইটের তথ্য যুক্ত করা, নির্দিষ্ট ফাইলের তথ্য সাজিয়ে রাখাকে ডাটা এন্ট্রি কাজ বলা হয় ।

ডাটা এন্ট্রির জন্য যেসব কাজ করে টাকা ইনকাম করতে পারবেনঃ
  •  বিভিন্ন কাগজপত্র, পিডিএফ ফাইল থেকে তথ্য কম্পিউটার টাইপ করা ।
  • মাইক্রোসফট এক্সেল বা গুগল সিট এর মাধ্যমে নাম, ঠিকানা, ফোন নম্বর ও অন্যান্য তালিকাভুক্ত করার কাজ ।
  • অনলাইনে ফরম পূরণের কাজ ।
  • বিভিন্ন পণ্যের তালিকা ভুক্ত করা কাজ।
  • কপি পেস্ট এর কাজ।

ডাটা এন্ট্রি কাজের পারিশ্রমিকঃ
  • ছোট কাজ: প্রতি কাজের জন্য প্রায় ১০০–৫০০ টাকা।

  • মাঝারি কাজ: প্রতি কাজের জন্য প্রায় ৫০০–২,০০০ টাকা।

  • বড় কাজ: কাজের পরিমাণ ও জটিলতা অনুযায়ী কয়েক হাজার টাকা বা তার বেশি হতে পারে

ব্যক্তিগত প্রশিক্ষক হিসেবে ইনকাম

ব্যক্তিগত প্রশিক্ষক হিসেবে এখন ঘরে বসে অনলাইনে আয় করা যায়। এক্ষেত্রে নির্দিষ্ট  বিষয়ে দক্ষ হতে হবে। যেমনঃ শিক্ষার্থীদের পড়াশুনা শেখানো, ইংরেজি বলা ও শেখার প্রশিক্ষণ দেওয়া, কম্পিউটার চালানো শেখানো, গ্রাফিক্স ডিজাইন বা বাংলা টাইপিং শেখানোর মত কাজ ইত্যাদি । আপনারা চাইলে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে প্রশিক্ষণ দিতে পারবেন। প্রতি ঘণ্টায় প্রায় ২০০–১,০০০ টাকা বা মাসিক ২,০০০–১০,০০০ টাকা বা তার বেশি আয় করা সম্ভব হতে পারে।

ইমেইল মার্কেটিং করে আয়

ইমেইলের মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের কাছে পণ্য বা সেবার প্রচার করা, নতুন অফার জানানো, এবং গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার প্রক্রিয়াকে ইমেইল মার্কেটিং বলা হয় । এ কাজে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে প্রচারণামূলক ইমেইল তৈরি, গ্রাহকদের ইমেইল তালিকা সাজানো, নির্দিষ্ট সময় ইমেইল পাঠানো, প্রচারণার ফলাফল বিশ্লেষণের মত কাজ করতে পারেন । 


বর্তমানে ইমেইলের মাধ্যমে এই ধরনের কাজগুলো করে স্টুডেন্ট কিংবা বাড়িতে বসে থাকা বেকার মানুষজন মাসে অনেক টাকা ইনকাম করছেন। ইমেইল মার্কেটিংয়ের পারিশ্রমিক কাজের ধরন, অভিজ্ঞতা এবং ক্লায়েন্টের চাহিদার ওপর নির্ভর করে। 

নতুন অবস্থায় ছোট একটি ইমেইল ক্যাম্পেইন তৈরি ও পরিচালনার জন্য আনুমানিক ১,০০০–৫,০০০ টাকা পাওয়া যেতে পারে। অন্যদিকে, নিয়মিতভাবে কোনো প্রতিষ্ঠানের ইমেইল মার্কেটিং পরিচালনা করলে মাসে প্রায় ১০,০০০–৩০,০০০ টাকা বা তার বেশি আয়ের সুযোগ থাকতে পারে।

স্টক ফটোগ্রাফি করে আয়

বর্তমানে এমন কতগুলো মানুষ বা শিক্ষার্থী রয়েছে যারা ছবি তুলতে অনেক পছন্দ করে থাকে। যারা ছবি তুলে থাকে তারা এটাকে পেশা হিসেবে ধরে নেয়। যেখানেই যায় না কেন সবখানেই ছবি তুলে থাকে। তারা চাইলে এই ছবি তোলাটাকে কাজে লাগিয়ে অনলাইনের মাধ্যমে আয় করতে পারবে। 

এখন ভাবছেন কিভাবে পারবে? স্টক ফটোগ্রাফি হলো নিজের তোলা ছবি অনলাইনে বিক্রি করে টাকা আয় করার একটি উপায়। যেম প্রকৃতি, ফুল, ফল, খাবার, গ্রামবাংলা, শহর, মানুষের দৈনন্দিন জীবন ও বিভিন্ন কাজের ছবি তুলে সেগুলো অনলাইনে বিক্রির জন্য জমা দিতে পারেন। এ ধরনের ছবি বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করা হয়, যেখান থেকে ব্লগার, ডিজাইনার, সংবাদমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠান ছবি কিনে ব্যবহার করে।

ছবি তুলে কোথায় বিক্রি করবেন এই বিষয় চিন্তা করছেন? নিজেদের তোলা ছবি Adobe Stock, Shutterstock এবং iStock-এর মতো ওয়েবসাইটে জমা দিতে পারেন। তবে ছবি জমা দেওয়ার আগে প্রতিটি সাইটের নিয়ম মেনে চলতে হবে। অন্যের ছবি কপি করে বিক্রি করা যাবে না। নিজের তোলা ছবি ব্যবহার করাই ভালো।

ফ্রিল্যান্সিং করে ইনকাম

আপনারা কি ঘরে বসে পড়াশোনা বা অন্যান্য কাজের পাশাপাশি পার্ট টাইম কাজ করে আয় করতে চাচ্ছেন? তাহলে ফ্রিল্যান্সিং হতে পারে আপনাদের জন্য বাড়তি আয়ের আরেকটি মাধ্যম। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনারা নিজেদের দক্ষতা অনুযায়ী দেশী ও বিদেশি ক্লাইন্টদের কাজ করে বাড়িতে বসে টাকা ইনকাম করতে পারবেন । 

ফ্রিল্যান্সিংয়ে যে ধরনের কাজ করা হয় তা হলো, বাংলা ও ইংরেজি টাইপিং এর কাজ, ডাটা এন্ট্রির কাজ , গ্রাফিক ডিজাইনের কাজ, ভিডিও এডিটিং, কন্টেন্ট লেখা, ওয়েবসাইট তৈরি , বিজ্ঞাপন প্রচার এর কাজ করা হয় ।

উপরের এই ধরনের কাজগুলো করে ইনকাম করতে পারবেন। এই কাজগুলোতে কোন ইনভেস্ট এর প্রয়োজন হয় না শুধুমাত্র দক্ষতার প্রয়োজন হয় । দক্ষতা অর্জন করতে হলে আপনাদের সর্বপ্রথম কোন কোচিং সেন্টার কিংবা ইউটিউবে ভিডিও দেখে উপরের কাজগুলো শিখে সেগুলোর উপরে দক্ষতা অর্জন করতে হবে । তবেই আপনারা ঘরে বসে অনলাইনে পার্টটাইম জব ও চাকরি করে বাড়তি আয় করতে পারবেন ।

ওয়েবসাইট ডিজাইনিং এর কাজ করে ইনকাম

অনেকেই আছেন যারা কোন একটা ছোটখাটো চাকরি করেন কিংবা ছোটখাটো বিজনেস করেন । তারা চাচ্ছেন এই ইনকামের পাশাপাশি আরেকটি ইনকামের মাধ্যম খুঁজতে । তাই তাদের জন্য আমাদের লিখা এই আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ হবে। কারণ তারা এখান থেকে জানতে পারবেন ঘরে বসে অনলাইনে পার্ট টাইম কোন কোন কাজগুলো করে টাকা ইনকাম করতে পারবেন। 

ঘরে বসে অনলাইনে পার্ট টাইম কাজ করার জন্য ওয়েবসাইট ডিজাইনিং হতে পারে আরেকটি মাধ্যম । চলুন তাহলে ওয়েবসাইট ডিজাইনিং এর কাজ গুলো কি কি, কিভাবে এখান থেকে ইনকাম করবেন সেই সম্পর্কে জেনে নেওয়া ‍যাক।

ওয়েবসাইট ডিজাইন এর কাজগুলো নিচে দেওয়া হলঃ
  • অনলাইন শপ বা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা
  • ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করা
  • ব্যক্তিগত ব্লক বা ওয়েবসাইট তৈরি করা
  • ওয়েবসাইটের হোম পেজ ডিজাইন তৈরি করা
  • ওয়েবসাইট বিভিন্ন রঙ্গে সাজানো
  • ওয়েবসাইটের ছবি লেখা অন্যান্য বিষয় সুন্দর ভাবে সাজানো
  • ওয়েবসাইটে নতুন পৃষ্ঠা তৈরি করা
  • পুরনো ওয়েবসাইটের ডিজাইন পরিবর্তন করা
  • ওয়েবসাইটের বিভিন্ন সমস্যার সমাধান করা
  • রেস্টুরেন্ট,স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করা
  • ক্লায়েন্ট এর চাহিদা অনুযায়ী ওয়েবসাইটের নকশা তৈরি করা
এগুলোর পারিশ্রমিক মূল্য এক একটা কাজের জন্য ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত হয়। তবে মাসিক হিসেবে কাজ করলে মাসে অনেক টাকা ইনকাম করা যায়।

হস্তশিল্প পণ্য বিক্রি করে

বর্তমানে শিল্পের চাহিদা দেশে কিংবা বিদেশে দুই জায়গায় অনেক বেশি। তাই যারা নিয়মিত ইনকামের পাশাপাশি আরেকটা ইনকামের সোর্স খুঁজছেন, তারা চাইলে হস্তশিল্প এর বিভিন্ন পণ্য বিক্রি করে ইনকাম করতে পারেন । হস্তশিল্পের বিভিন্ন পণ্য বাসায় তৈরি করে সেগুলো অনলাইনের মাধ্যমে সেল করতে পারবেন । 

যার জন্য আপনাকে প্রথমে অনলাইনে  facebook পেজ, হোয়াটসঅ্যাপে পেজ খুলতে হবে ও ইউটিউবে অ্যাকাউন্ট খুলতে হবে। এগুলোর মাধ্যমে আপনি হস্তশিল্পের বিভিন্ন পণ্য বিক্রি করতে পারবেন। হস্তশিল্পের যেসব পণ্যের চাহিদা অনেক বেশি সেগুলো আপনারা বাসায় তৈরি করতে পারেন। যেমনঃ হ্যান্ড মেড জুয়েলারি, মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক।

এছারাও হাতের চুড়ি, পুথি ও সুতার দিয়ে গলার মালা, সুতার তৈরি কানের দুল, হাঁড়িতে বিভিন্ন রকম ডিজাইন করে বিক্রি করা, ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র। এসব পণ্য বানানোর পরে এগুলোর ভিডিও ও ছবি তুলে প্রতিনিয়ত পেজে আপলোড করতে হবে । প্রতিদিন যদি আপনারা ফেসবুক পেজে হস্ত শিল্প পণ্যের ছবি আপলোড করতে পারেন তাহলে ধীরে ধীরে কাস্টমার বাড়তে থাকবে ও বিক্রি বাড়তে থাকবে।

লাইক কমেন্ট শেয়ার করে ইনকাম

লাইক, কমেন্ট ও শেয়ার করে অনলাইনে আয় করতে চাইলে SproutGigs, TimeBucks ও DesiTask-এর মতো ওয়েবসাইটে ছোট ছোট কাজ খুঁজতে পারেন। এসব প্ল্যাটফর্মে কাজের ধরন অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক দেওয়া, মন্তব্য করা, শেয়ার করা কিংবা অন্যান্য মাইক্রোটাস্কের সুযোগ থাকতে পারে। 

এসব কাজের পারিশ্রমিক মূল্য প্রতিদিন ২০০ টাকা থেকে ৩০০ টাকা করে দেওয়া হয় । তাই আপনারা চাইলে বাসায় বসে অনলাইনের মাধ্যমে লাইক কমেন্ট ও শেয়ার করে ও ইনকাম করতে পারবেন। তবে অনলাইনে এসব ছোটখাটো কাজ করার আগে পেমেন্ট পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া ভালো।

ফেসবুক বিজ্ঞাপন পরিচালনা করে ইনকাম

বাসায় বসে অনলাইনে ইনকামের আরেকটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক বিজ্ঞাপন পরিচালনা করে ইনকাম। বর্তমান সময়ে এই কাজের চাহিদা অনেক বেশি । কারণ ফেসবুকে মানুষ এখন বিভিন্ন ধরনের বিজনেস করে ইনকাম করছে। সেই বিজনেস এর জন্য তার পণ্যগুলো ফেসবুকে প্রচারণার জন্য ফেসবুকে বিজ্ঞাপন বা বুস্ট করে থাকে । এইসব কাজের জন্য লোক নিয়োগ নিয়ে থাকে । 

তাই আপনারা চাইলে ফেসবুক বিজ্ঞাপন পরিচালনার কাজ করে এখন বাসায় বসে টাকা ইনকাম করতে পারবেন। সাধারণত বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন, পোশাক ও প্রসাধনের বিজ্ঞাপন, মোবাইল ও ইলেকট্রনিক্স পণ্যের বিজ্ঞাপন, খাবারের বিজ্ঞাপন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণামূলক ভিডিও দেখানোর কাজ করা হয় । 

এইসব কাজের পারিশ্রমিক মূল্য হিসেবে একেকটি কাজের জন্য ২০০ থেকে ৩০০ টাকা করে দেওয়া হয়।  তবে কাজের পরিমাণ যদি বেশি হয় তাহলে টাকার পরিমান বেড়ে যায়। এভাবে আপনি ঘরে বসে প্রতি মাসে কয়েক হাজার টাকা আয় করতে পারবেন।

এসইও বিশেষজ্ঞ হিসেবে আয়

বর্তমানে এসইও এর চাহিদা অনেক বেশি । এই কাজটি এখন সব জায়গাতেই করা প্রয়োজন হয় । যার ফলে দিন দিন এর চাহিদা আরো বেড়েই চলছে । তাই যারা ভাবছেন যে পার্টটাইম কিছু কাজ করে ইনকাম করবেন, তারা এসইও এর কাজ করে মাসে হাজার টাকা ইনকাম করতে পারবেন । কারণ বিভিন্ন ওয়েবসাইটের জন্য কিংবা পেজের জন্য মানুষ এখন প্রতিনিয়ত একজন এসইও বিশেষজ্ঞ খুজতেছে ।

 চলুন জেনে নেই  এসইও এর কাজ গুলো কি কিঃ

  •  কীওয়ার্ড রিসার্চ করা।
  •  ওয়েবসাইটের কনটেন্ট অপটিমাইজ করা।
  •  এসইও উপযোগী আর্টিকেল লেখা।
  •  টাইটেল ও মেটা ডেসক্রিপশন তৈরি করা।
  •  ইমেজ অপটিমাইজ করা।
  •  ওয়েবসাইটের অভ্যন্তরীণ লিংক তৈরি করা।
  •  ব্যাকলিংক তৈরি করা।
  •  ওয়েবসাইটের লোডিং স্পিড উন্নত করা।
  •  মোবাইল উপযোগী ওয়েবসাইট নিশ্চিত করা।
  •  টেকনিক্যাল এসইওর সমস্যা সমাধান করা।
  •  গুগল সার্চ কনসোল ব্যবহার করে ওয়েবসাইট পর্যবেক্ষণ করা।
  •  গুগলে ওয়েবসাইটের র‍্যাঙ্কিং পরীক্ষা করা।
  •  প্রতিযোগী ওয়েবসাইট বিশ্লেষণ করা।
  •  পুরোনো আর্টিকেল আপডেট করা।
  •  ওয়েবসাইটের ট্রাফিক ও পারফরম্যান্স বিশ্লেষণ করা।

ফেসবুক পেজ পরিচালনা করেন ইনকাম

আপনারা একটু ফেসবুকে খেয়াল করলেই দেখবেন যে সেখানে প্রতিদিন অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য বিক্রির জন্য বিভিন্ন পোস্ট , ছবি ও ভিডিও প্রকাশ করছে। কিন্তু এসব পেজের পেছনে এমন কেউ থাকেন যিনি নিয়মিত পোস্ট করা থেকে শুরু করে ক্রেতাদের মেসেজের উত্তর দেওয়া পর্যন্ত সবকিছু সামলান। 

মজার বিষয় হচ্ছে যে এই কাজগুলো করার জন্য আপনাদের কোনো প্রতিষ্ঠানে গিয়ে কাজ করতে হবে না, শুধুমাত্র ঘরে বসে মোবাইল ফোন ব্যবহার করে কাজ করতে পারবেন। আপনারা যদি চান ফেসবুক পেজ ম্যানেজার হিসেবে পার্ট টাইম অনলাইনে কাজ করে ইনকাম করবেন, তাহলে এটি আপনার জন্য হতে একটি চমৎকার আইডিয়া। এখানে বেশি কাজ করতে হয় না। 

অল্প কাজের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন। নিয়মিত পণ্যের ছবি ও ভিডিও পোস্ট করা , আকর্ষণীয় ভাবে ক্যাপশন তৈরি করা, কমেন্টের উত্তর দেওয়া, ইনবক্সে আসা ক্রেতাদের প্রশ্নের জবাব দেওয়া, প্রয়োজনে বিজ্ঞাপন পরিচালনা করাই এর মূল কাজ । সাধারণত কাজের ধরন, সময় অভিজ্ঞতা অনুযায়ী মাসে ৫০০০ থেকে ১৫ হাজার টাকা বা তারও বেশি পাওয়া যায়।

মডেলিং এর মাধ্যমে আয়

আপনার ছবি বা ভিডিও যদি মানুষের নজর কাড়তে পারে, তাহলে সেটিকে কাজে লাগিয়েও অনলাইনে আয়ের সুযোগ তৈরি করা সম্ভব। বর্তমানে বিভিন্ন পোশাকের ব্র্যান্ড, কসমেটিকস কোম্পানি, অনলাইন শপ ও ফ্যাশন প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচারের জন্য মডেল খুঁজে থাকে। আপনি চাইলে ঘরে বসেই নিজের সুন্দর ছবি ও ভিডিও তৈরি করে অনলাইন মডেলিংয়ের কাজ শুরু করতে পারেন। 

বিশেষ করে যারা ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং নতুন কিছু করার আগ্রহ রাখেন, তাদের জন্য এটি হতে পারে আয়ের পাশাপাশি নিজের পরিচিতি তৈরির একটি ভালো মাধ্যম। অনলাইনে মডেলিং করে আয় করতে হলে প্রথমে নিজের কিছু ভালো মানের ছবি ও ভিডিও তৈরি করে একটি পোর্টফোলিও সাজিয়ে নিতে পারেন। এরপর বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড, অনলাইন পোশাকের দোকান ও বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে কাজের সুযোগ খুঁজতে পারেন। 

এসব কাজে সাধারণত পোশাক পরে ছবি তোলা, পণ্যের প্রচারণামূলক ভিডিও তৈরি, লাইভ প্রেজেন্টেশন এবং বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে অংশ নিতে হয়। পারিশ্রমিক কাজের ধরন, সময় ও অভিজ্ঞতার ওপর নির্ভর করে হয়। সাধারণভাবে প্রতি কাজের জন্য ১,০০০ থেকে ৫,০০০ টাকা বা তার বেশি পাওয়া যেতে পারে। তবে কাজ পাওয়ার আগে প্রতিষ্ঠানের সত্যতা যাচাই করা এবং কোনো অগ্রিম টাকা না দেওয়া ভালো।

অনলাইনে পার্ট টাইম খাবার বিজনেস

ঘরে বসে অনলাইনে পার্টটাইম জব ও চাকরি এর মধ্যে অন্যতম একটি সুযোগ হচ্ছে অনলাইনে পার্ট টাইম খাবারের বিজনেস করা । আপনাদের হাতে তৈরি খাবার যদি পরিবারের সবার পছন্দ হয়, তাহলে সেই রান্নার দক্ষতাই একটি আয়ের উৎস হতে পারে। বাসায় মহিলারা সুন্দর সুন্দর রান্নাবান্না করে তারা এটিকে তাদের ইনকামের একটি উৎস হিসেবে নিতে পারে। বর্তমানে ঘরেই তৈরি স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার মানুষ এখন খোঁজ করে থাকে। 

বিশেষ করে ফেসবুকের মাধ্যমে ঘরে তৈরি বিরিয়ানি, ফাস্টফুড, বিভিন্ন ধরনের শীতের পিঠা, কেক, আচার ইত্যাদি খাবার মানুষ কিনে খায় । এজন্য শুরুতেই বড় কোনো রেস্টুরেন্ট বা দোকান দেওয়ার প্রয়োজন নেই। নিজের রান্নাঘর থেকেই অল্প পরিসরে খাবার তৈরি করে ফেসবুক পেজে ছবি ও ভিডিও প্রকাশ করতে পারেন। 

পাশাপাশি অর্ডার অনুযায়ী খাবার তৈরি করে কুরিয়ার বা স্থানীয় ডেলিভারির মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে দিতে পারেন। এভাবে নিয়মিত অর্ডার পেতে থাকলে সব খরচ বাদ দিয়ে মাসে আনুমানিক ৫,০০০ থেকে ২০,০০০ টাকা বা তার বেশি লাভ করা সম্ভব। 

দারাজ অ্যাপসে পার্ট টাইম কাজ করে ইনকাম

কি ভাবছেন দারাজ অ্যাপে কাজ করে করে কিভাবে ইনকাম করবেন? চলুন তাহলে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে আপনাকে বিক্রেতা হিসেবে প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। যেখানে আপনারা পোশাক, জুতা, প্রসাধনি, ঘর সাজানোর সামগ্রী সহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করতে পারবেন । 

প্রথমে আপনারা অল্প কিছু পণ্য নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন। পাশাপাশি যাদের নিজের পণ্য নেই, তারা দারাজের এফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হয়ে পণ্যের বিশেষ লিংক শেয়ার করে, কমিশন পাওয়ার মাধ্যমে ইনকাম করতে পারবেন। নিয়মিত পণ্য প্রচার, ক্রেতাদের চাহিদা বোঝা, এবং ভালো মানের সেবা দেওয়ার মাধ্যমে এখান থেকে আরও বাড়তি আয় করতে পারবেন আপনারা।

ভিডিও লিংক প্রচার করে ইনকাম

আপনারা কি প্রতিদিন ফেসবুক ইউটিউব কিংবা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিও শেয়ার করেন? তাহলে এই অভ্যাসকে কাজে লাগিয়েও অনলাইনে বাড়তি আয়ের একটি সুযোগ তৈরি করতে পারবেন ঘরে বসে। 

বর্তমানে অনেক কনটেন্ট নির্মাতা, ইউটিউবার ও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে প্রচারণার জন্য সাহায্য নিয়ে থাকে। এক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট ভিডিও লিংক সংগ্রহ করে ফেসবুক গ্রুপ, পেজ বা নিজের প্রোফাইল কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করতে পারেন ।
ঘরে-বসে-অনলাইনে-পার্টটাইম-জব-ও-চাকরি

এখানে কিছু প্রতিষ্ঠান নির্দিষ্ট সংখ্যক ভিউ প্রচারণার ফলাফল কিংবা নির্ধারিত কাজের ভিত্তিতে পারিশ্রমিক দিয়ে থাকে । কাজের পরিমাণ ও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী মাসে আনুমানিক ১০ হাজার থেকে ১৫ হাজার বা তার বেশি ইনকামের সুযোগ রয়েছে।

ট্রানসলেশন এর কাজ করে ইনকাম

আপনারা যারা পড়াশোনা বা অন্য কাজের পাশাপাশি পার্টটাইম অনলাইন জব করতে চাচ্ছেন, তাদের জন্য ট্রান্সলেশনের কাজ হতে পারে ভালো একটি সুযোগ। বিশেষ করে যারা বাংলা ও ইংরেজিসহ একাধিক ভাষা বুঝতে পারেন এবং সুন্দরভাবে লিখতে ও বলতে পারেন, তারা ঘরে বসেই এই কাজ শুরু করতে পারবেন। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান ও কনটেন্ট নির্মাতাদের এক ভাষার লেখা অন্য ভাষায় অনুবাদ করার প্রয়োজন হয়।

এক্ষেত্রে আপনাদের বিভিন্ন আর্টিকেল, ওয়েবসাইটের লেখা, বই, পণ্যের বিবরণ, ভিডিওর সাবটাইটেল কিংবা বিভিন্ন ডকুমেন্ট এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করে দিতে হবে। কাজ খুঁজতে Fiverr, Upwork ও Freelancer-এর মতো অনলাইন মার্কেটপ্লেসে প্রোফাইল তৈরি করতে পারেন। এছাড়াও বিভিন্ন অনুবাদ সংস্থার সঙ্গে যোগাযোগ করে কাজের সুযোগ খুঁজতে পারেন।

সাধারণত অনুবাদের পরিমাণ, ভাষা ও কাজের জটিলতা অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ করা হয়। দক্ষতা এবং নিয়মিত কাজ পাওয়ার ওপর নির্ভর করে মাসে আনুমানিক ৫,০০০ থেকে ১৫,০০০ টাকা বা তার বেশি আয় করা সম্ভব।

ঘরে বসে অনলাইনে পার্টটাইম জব ও চাকরি  সম্পর্কে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

মাসে ১০ হাজার টাকা আয় করার উপায় কি কি?

আছে ১০ হাজার টাকা আয় করার জন্য বেশ কয়েকটি উপায় রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটির নাম এখানে দেওয়া হলঃ অনলাইন কাজের মধ্যে ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, ব্লগিং উল্লেখযোগ্য। এছাড়াও অফলাইন কিছু কাজ রয়েছে যেগুলো হলো, পানীয় বা খাদ্য বোতল জাত ব্যবসা, কাপড়ের ব্যবসা, ডিজিটাল মার্কেটিং।

মহিলাদের বাড়িতে বসে আয় করার সুযোগ কি কি?

বর্তমান সময়ে মহিলারা ঘরে বসে বা বাড়িতে বসে অনলাইনে ও অফলাইনে বিভিন্ন ধরনের কাজ করে প্রতি মাসে অনেক টাকা আয় করতে পারে তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কাজের নাম দেওয়া হলঃ আর্টিকেল রাইটিং, ছবি বা ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং, ব্লগিং, অনলাইন টিউশনি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ট্রান্সলেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, সেলাইয়ের কাজ, নকশী কাঁথা ও এমব্রয়ডারি, হাতে করা পেইন্টিং, হাতে তৈরি গহনা ও শোপিস,, হোমমেড খাবার রিসেলিং বা ড্রপ শিপিং ও বিউটি পার্লার এর কাজ।

মাসে লাখ টাকা আয় করার উপায় কি কি?

বর্তমান সময়ে বিভিন্ন কাজ শিখে ও সেগুলো কাজ বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠা করে প্রতি মাসে অনায়াসে লাখ টাকা আয় করা যায়, চলুন জেনে নেওয়া যাক সেই কাজগুলো কি কিঃ ওয়েব ডেভলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং, এ আই অটোমেশন, এসইও, ফেসবুক ও ই কমার্স বিজনেস, ফেসবুক ও ইউটিউব কনটেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং, অনলাইন কোর্স সেলস।

বাংলাদেশের ভিডিও দেখে আয় করার জন্য কোন অ্যাপ ভালো?

বাংলাদেশের বেশ কয়েকটি অ্যাপ আছে যেগুলোতে ভিডিও দেখে আয় করা যায়, তবে সেই আয় খুবই সীমিত এবং অনেক ক্ষেত্রে ফেক হয়ে থাকে, তাই এই ধরনের কাজ করার আগে সত্যতা ও পেমেন্ট পদ্ধতি জেনে নেওয়া উত্তম, চলুন এমন কয়েকটি অ্যাপ এর নাম জেনে নেওয়া যাক।  ঘরে বসে অনলাইনে পার্টটাইম জব ও চাকরি Paidwork,Toffee, Roz Dhan,Swagbucks, Weekmotion. 

আর্টিকেল লিখে আয় করার সাইট কোনটি?

বর্তমানে আর্টিকেল লিখে বিভিন্ন সাইট থেকে টাকা আয় করা যায়, এদের মধ্যে কিছু সাইটে বাংলা লেখা আয় করা যায় আবার কিছু সাইটে ইংরেজি লিখে আয় করা যায়, এরকম সকল সাইটের নাম উল্লেখ করা হলো, Atrractionit,Ordinaryit,Techtunes, Roarbangla,Grathor,Jit ।

উপসংহারঃ ঘরে বসে অনলাইনে পার্টটাইম জব ও চাকরি

ঘরে বসে অনলাইনে পার্টটাইম জব ও চাকরি এর ২২টি উপায় সম্পর্কে আর্টিকেল এর মধ্যে আলোচনা করা হয়েছে। আপনারা যদি চান যে পড়াশুনা কিংবা অন্য ছোটখাটো চাকরির পাশাপাশি আরও একটি পার্টটাইম জব করবেন, তাহলে উপরের ২২ টি উপায় থাকে যেকোনো একটি উপায় বেছে নিয়ে ইনকাম শুরু করতে পারেন। আশা করি যদি আপনারা ধৈর্য, সময় ও দক্ষতা দিয়ে কাজ করেন তাহলে অবশ্যই সফলতা অর্জন করবেন ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এট্রাকশন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url