চাকুরী করার পাশাপাশি অনলাইনে ইনকাম করার সেরা ১৫ টি উপায়
আপনারা অনেকেই জানতে চান চাকরি করা অবস্থায় অনলাইনে ইনকাম করা যায় কিনা। আমার
উত্তর হলো হ্যাঁ অবশ্যই ইনকাম করা যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক চাকুরী করার
পাশাপাশি অনলাইনে ইনকাম করার সেরা ১৫ টি উপায় সম্পর্কে।
বর্তমানে সরকারি বা বেসরকারি চাকরি করা অবস্থায় বিভিন্ন ধরনের অনলাইনে কাজ করে
প্রতি মাসে ভালো পরিমাণে টাকা আয় করা যায়। সারাবিশ্বের বিভিন্ন রকম কাজ এখন ঘরে
বসে অনলাইনে সম্পন্ন হয়। আপনি মোবাইল অথবা পিসি দিয়ে খুব সহজে এই কাজগুলো করে
প্রতি মাসে ইনকাম করতে পারবেন। চলুন তাহলে এটি কিভাবে করা যায় সে সম্পর্কে
বিস্তারিত জেনে নেওয়া যাক।
পোস্ট সূচিপত্রঃ চাকুরী করার পাশাপাশি অনলাইনে ইনকাম করার সেরা ১৫ টি উপায়
- ফেসবুক থেকে আয় করার উপায়
- ব্লগিং করে ইনকাম করার উপায়
- ছবি ও ফুটেজ বিক্রি করে ইনকাম
- অনলাইনে ডিজাইন বিক্রি করে টাকা ইনকাম
- ইউটিউব চ্যানেল তৈরি করে আয় করার উপায়
- সোশ্যাল মিডিয়ার ম্যানেজারি করে আয় করার উপায়
- ই-বুক রাইটিং করে টাকা আয় করার উপায়
- ফ্রিল্যান্সিং করে ইনকাম করার উপায়
- ড্রপ শপিং করে আয় করার উপায়
- ইন্সটাগ্রাম থেকে আয় করার উপায়
- অনলাইন সার্ভে করে আয় করার উপায়
- ডিজিটাল পণ্য বিক্রি করে আয় করার উপায়
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার উপায়
- ভয়েস ওভার আর্টিস্ট হয়ে ইনকাম করার উপায়
- বাংলা আর্টিকেল লিখে টাকা আয় করার উপায়
- চাকুরী করার পাশাপাশি অনলাইনে ইনকাম করার সেরা ১৫ টি উপায় সম্পর্কে জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- শেষ কথাঃ চাকুরী করার পাশাপাশি অনলাইনে ইনকাম করার সেরা ১৫ টি উপায়
ফেসবুক থেকে আয় করার উপায়
বর্তমান সময়ে অনলাইনে টাকা ইনকাম করার সবচেয়ে সহজ একটি উপায় হল ফেসবুক।
ফেসবুকে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে সেটা নিয়মিত আপলোড করে ফেসবুক থেকে
প্রতি মাসে টাকা আয় করা যায়। আপনি চাকরি করার পাশাপাশি অবসর সময়ে এই কাজটি করে
প্রতিমাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তবে এর জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে
এবং নিয়মিত কাজ করতে হবে।
তবে আপনি যে কনটেন্টগুলো তৈরি করবেন সেগুলো যেন মানসম্মত হয় এবং মানুষ দেখে
পছন্দ করে। বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষামূলক কনটেন্ট এবং বিনোদনমূলক কন্টেন্ট
সবচেয়ে বেশি ভিউ হয়। আপনি এ ধরনের কনটেন্ট চাকরি করার পাশাপাশি ঘরে বসে সহজে
তৈরি করতে পারবেন। এভাবে ভিডিও আপলোড করার মাধ্যমে ফেসবুক মনিটাইজেশন এর মাধ্যমে
প্রতি মাসে টাকা আয় করতে পারবেন।
আরো পড়ুনঃ
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করার নিয়ম
বর্তমানে ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশন আসার পরে আপনি ছবি ভিডিও লেখা সকল ধরনের
অপশন থেকে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনার যদি ফলোয়ার বেশি থাকে তাহলে
বিভিন্ন ধরনের স্পনসর থেকে টাকা আয় করতে পারবেন। তবে বর্তমান সময়ে ফেসবুক থেকে
টাকা ইনকামের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ফেসবুকে স্টোরি শেয়ার করা। আপনি
প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিওর পাশাপাশি স্টোরি শেয়ার করে টাকা
আয় করতে পারবেন।
ব্লগিং করে ইনকাম করার উপায়
ব্লগিং করে নিয়মিত টাকা আয় করার জন্য আপনার একটি ওয়েবসাইট থাকলে ভালো হয়।
ওয়েবসাইট পরিচালনা করার জন্য খুব বেশি দক্ষ হওয়ার প্রয়োজন নেই। আপনি সামান্য
পড়াশোনা করলেও খুব সহজে একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে নিয়মিত ব্লগিং করে টাকা
ইনকাম করতে পারবেন। সাধারণত বাংলাদেশের মানুষ যে ধরনের কন্টেন্ট পছন্দ করে সে
ধরনের কন্টেন্ট বাংলায় লিখে পোস্ট করে ভিজিটর আনার মাধ্যমে টাকা ইনকাম করা যায়।
ব্লগিং ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য আপনাকে একটি ভালো নিস সিলেক্ট করতে হবে।
আপনি যদি নির্দিষ্ট নিস সিলেক্ট করে নিয়মিত পোস্ট লেখেন সে ক্ষেত্রে সবচেয়ে
বেশি ভিজিটর পাওয়া যায়। বিশেষ করে অনলাইন ইনকাম সংক্রান্ত পোস্টে সবচেয়ে বেশি
ভিজিটর পাওয়া যায়। এভাবে নিয়মিত পোস্ট লিখে ওয়েবসাইট মনিটাইজ করার মাধ্যমে
প্রতিমাসে ভালো পরিমাণ টাকা আয় করা যায়।
ছবি ও ফুটেজ বিক্রি করে ইনকাম
আমাদের দেশের প্রকৃতি অনেক সুন্দর। এসব প্রকৃতির বিভিন্ন সুন্দর ছবি তুলে সেগুলো
বিক্রি করে প্রতি মাসে টাকা ইনকাম করা যায় এবং সেটা আপনি চাকরি করা অবস্থায় করতে
পারবেন। আপনি চলার পথে বিভিন্ন ধরনের সুন্দর দৃশ্য আপনার মোবাইলে অথবা ক্যামেরায়
ধারণ করলেন সেই ছবিটিকে ওয়েবসাইটে আপলোড দেওয়ার মাধ্যমে টাকা ইনকাম করতে
পারবেন। অথবা যেকোন গাছ বা প্রাণীর ছবি অথবা ভালো কোন ছবি আপলোড করতে পারবেন।
তবে এজন্য আপনাকে ওইসব ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অ্যাকাউন্ট
খোলার পরে আপনাকে নিয়মিত এ ধরনের ছবি পোস্ট করতে হবে। ছবিগুলো তারা তাদের নিজস্ব
ওয়েব সাইটে প্রকাশ করবে। এই প্রকাশ করা ছবি থেকে বিশ্বের যে কোন মানুষ ছবি কেনার
জন্য আগ্রহ প্রকাশ করবে এবং নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করবে। ওখান থেকে যে
পরিমাণ ইনকাম হবে সেখান থেকে আপনাকে নির্দিষ্ট পরিমান টাকা ওই ওয়েবসাইট আপনাকে
থেকে দেওয়া হবে।
অনলাইনে ডিজাইন বিক্রি করে টাকা ইনকাম
ধরুন আপনি একজন গ্রাফিক ডিজাইনার অথবা ছোটখাটো ডিজাইনার। আপনি বিভিন্ন ধরনের
ডিজাইন তৈরি করতে পারেন। আপনি এসব ডিজাইন অনলাইনে সেল করে টাকা ইনকাম করতে
পারবেন। এর জন্য আপনাকে নির্দিষ্ট কয়েকটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে নিতে
হবে। ওইসব ওয়েবসাইটে আপনার ডিজাইন আপলোড করার পরে যতবার আপনার ডিজাইন বিক্রি হবে
ততবার আপনি টাকা পাবেন। যেসব ওয়েবসাইটে আপনার ডিজাইন বিক্রি করে টাকা আয় করতে
পারবেন।
- Shutter Stock
- Free Pic
- Adobe Stock
ইউটিউব চ্যানেল তৈরি করে আয় করার উপায়
চাকুরী করা অবস্থায় ইউটিউবে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে সহজে টাকা ইনকাম করা
যায়। আপনি বাসায় বসে খুব সহজে বিভিন্ন ধরনের ভিডিও কনটেন্ট তৈরি করে সেগুলোকে
ইউটিউবে আপলোড দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। ইউটিউবে নিয়মিত কাজ করলে এখান থেকে
দীর্ঘদিন টাকা ইনকাম করা যায়। আপনার ভিডিও কনটেন্ট যদি ভালমানের হয় তাহলে সেখান
থেকে ভালো ভিউ হওয়ার সম্ভাবনা থাকে।
আরো পড়ুনঃ
মোবাইল দিয়ে ঘরে বসে অনলাইনে ইনকাম
বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত বিনোদনমূলক এবং শিক্ষামূলক ভিডিও সবচেয়ে বেশি
ভিউ হয়। আপনি এই ধরনের কন্টেন্ট তৈরি করে নিয়মিত আপলোড দেওয়ার মাধ্যমে চাকরি
করা অবস্থায় প্রতি মাসে অনেক টাকা আয় করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ইউটিউবে
একটি শর্ত মানতে হবে তা হলো আপনার চ্যানেলে ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং ৪ হাজার
সাবস্ক্রাইবার হতে হবে।
তাহলে আপনি ইউটিউব পার্টনার পলিসি এর আওতাভুক্ত হবেন এবং এখান থেকে আপনার প্রতি
মাসে টাকা আয় করতে পারবেন। এছাড়াও ইউটিউব থেকে অন্যান্য যেসব উপায়ে টাকা আয়
করতে পারবেন তা হল-
- সাবস্ক্রিপশন
- স্পন্সর
- চ্যানেল মেম্বারশিপ
- সুপার চ্যাট ও সুপার স্টিকার
- ইউটিউব প্রিমিয়াম
সোশ্যাল মিডিয়ার ম্যানেজারি করে আয় করার উপায়
চাকুরী করা অবস্থায় সোশ্যাল মিডিয়ার ম্যানেজারি করে সহজে আয় করা যায়। আপনি
আপনার স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের আইডি
পরিচালনা করে, সেখানে নিয়মিত পোস্ট করে ম্যানেজার হিসেবে রোজগার করতে পারবেন।
এসব ব্যক্তির বিভিন্ন লেখা বা ছবি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিশ করা সহ
বিভিন্ন কাজ করে সেখান থেকে নিয়মিত টাকা আয় করতে পারবেন।
সোশ্যাল ম্যানেজার হিসেবে আপনি যেসব কাজ করতে পারবেন:
- নিয়মিত পোস্ট পাবলিশ করা
- কনটেন্ট তৈরি করা
- ক্যাম্পেইন পরিচালনা করা
ই-বুক রাইটিং করে টাকা আয় করার উপায়
যেকোনো ধরনের চাকরি করার পাশাপাশি ই-বুক রাইটিং করে প্রতি মাসে ভালো পরিমাণ টাকা
আয় করা যায়। এক্ষেত্রে নির্দিষ্ট একটি বিষয়ের উপর ধারাবাহিকভাবে বিভিন্ন তথ্য
বহুল লেখা লিখতে হবে। সেগুলো বিভিন্ন ডিজিটাল অনলাইন প্লাটফর্ম অথবা আপনার নিজস্ব
ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
আপনার গল্প যদি অনেক মজার বা অনেক আকর্ষণীয় হয় তাহলে মানুষ অনলাইন প্লাটফর্ম
থেকে
আরো পড়ুনঃ
ফেসবুকে ভাইরাল হওয়ার অসাধারন টেকনিক
আপনার গল্পগুলো পড়বে অথবা আপনার ওয়েবসাইট থেকে ই-বুক টাকার বিনিময়ে কিনে নেবে।
এভাবে আপনি সহজেই প্রতি মাসে ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন। তবে এক্ষেত্রে
মনে রাখতে হবে আপনার লেখা যেন অত্যন্ত আকর্ষণীয় এবং মানুষের জন্য প্রয়োজনীয়
হয়। যদি সে গল্পটি মানুষের পছন্দ না হয় তাহলে কিন্তু সেখান থেকে ভালো কিছু করা
সম্ভব নয়।
ফ্রিল্যান্সিং করে ইনকাম করার উপায়
চাকরি করা অবস্থাই ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে কয়েক হাজার থেকে কয়েক লাখ টাকা
পর্যন্ত আয় করা যায়। চাকরি টাইম শেষ হওয়ার পরে আপনি সময় অপচয় না করে ডিজিটাল
প্লাটফর্মে বিভিন্ন ধরনের কাজ করে টাকা আয় করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে
বেশ কিছু দক্ষতা অর্জন করতে হবে। তাহলে আপনি শুরু থেকেই ভালো পরিমাণ টাকা আয়
করতে পারবেন।
চাকুরীর পাশাপাশি ফ্রিল্যান্সিং করে যেসব উপায়ে টাকা আয় করতে পারবেন:
- গ্রাফিক্স ডিজাইন
- ওয়েব ডেভেলপমেন্ট
- কনটেন্ট রাইটিং
- ডিজিটাল মার্কেটিং
- ভিডিও এডিটিং
ড্রপ শপিং করে আয় করার উপায়
বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করা অবস্থায় ড্রপ শিপিং করে প্রতি মাসে টাকা আয় করা
যায়। ড্রপ শিপিং হল আপনি কোন পণ্য ক্রয় করে সেটা স্টক না করে অন্যের কাছে বেশি
দামে বিক্রয় করে দেওয়া হচ্ছে ড্রপ শিপিং। অর্থাৎ আপনি গ্রাহকের কাছে আপনার
পণ্যটি খুচরা মূল্যে বিক্রি করলেন অথচ আপনি পণ্যটি পাইকারি মূল্যে কিনেছেন। এভাবে
যত বেশি পণ্য বিক্রয় করতে পারবেন তত বেশি আপনি লাভ করতে পারবেন আর এটাই হচ্ছে
ড্রপ শিপিং।
ইন্সটাগ্রাম থেকে আয় করার উপায়
চাকুরী করার পাশাপাশি আপনি ইনস্টাগ্রাম থেকে টাকা আয় করতে পারবেন। তবে এক্ষেত্রে
আপনাকে নিয়মিত বিভিন্ন ধরনের পোস্ট বা রিল আপলোড করতে হবে। অর্থাৎ আপনার
ইন্সটাগ্রাম একাউন্ট এ কমপক্ষে ১ হাজার থেকে ১০ হাজার ফলোয়ার থাকতে হবে। তাহলে
আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। যত বেশি ফলোয়ার
থাকবে তত বেশি আপনার প্রোফাইলের চাহিদা বেড়ে যাবে। অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যক্তি
বা প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপন আপনার প্রোফাইলের মাধ্যমে প্রচার করার জন্য
নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করবেন।
অনলাইন সার্ভে করে আয় করার উপায়
চাকুরী করার পাশাপাশি টাকা ইনকামের অন্যতম একটি সহজ উপায় হলো অনলাইন সার্ভে করা।
বিভিন্ন ধরনের বিশ্বস্ত পেইড ওয়েবসাইটে তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের
তথ্য প্রদান করা। সেটা হতে পারে বাজার তথ্য বা অন্যান্য যে কোন তথ্য। তাদের
চাওয়া অনুযায়ী এসব তথ্য সঠিকভাবে পূরণ করার মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট
পরিমাণ টাকা আয় করা যায়।
ডিজিটাল পণ্য বিক্রি করে আয় করার উপায়
চাকরি করা অবস্থায় ডিজিটাল পণ্য বিক্রি করে প্রতি মাসে ভালো পরিমাণ টাকা আয় করা
যায়। এক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হল আপনি ডিজিটাল পণ্য একবার তৈরি করে সেটা
বারবার বিক্রি করতে পারবেন। ধরুন আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কোর্স তৈরি করলেন
সেটা আপনি একবার তৈরি করে অনেকবার বিক্রি করতে পারবেন। আবার আপনি একটি ডিজিটাল
টেমপ্লেট তৈরি করে কয়েক শতবার বিক্রি করতে পারবেন।
ডিজিটাল পণ্য তালিকাঃ
- ডিজিটাল টেমপ্লেট
- অনলাইন ই-বুক
- অনলাইন কোর্স
- গ্রাফিক্স ডিজাইন
- ওয়েবসাইট থিম
অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার উপায়
যেকোনো ধরনের চাকরি করার পাশাপাশি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা আয়
করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং হল মূলত অন্য কারো পণ্য বা সেবা নিজের
মাধ্যমে বিক্রি করে নির্দিষ্ট পরিমাণ কমিশন পাওয়া। অথবা আপনি অন্য কোন
প্রতিষ্ঠানের বা ব্যক্তির যেকোনো ধরনের পণ্য অথবা সেবা আপনি আপনার ডিজিটাল
প্লাটফর্ম ব্যবহার করে সেগুলো বিক্রি করার মাধ্যমে কমিশন পাবেন। এভাবে যত বেশি
বিক্রি হবে তত বেশি কমিশন হিসেবে টাকা ইনকাম করতে পারবেন।
ভয়েস ওভার আর্টিস্ট হয়ে ইনকাম করার উপায়
আপনার সরকারি অথবা বেসরকারি যেকোনো চাকরি করা অবস্থায় ভয়েস ওভার আর্টিস্ট হয়ে
টাকা ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনি ইউটিউব অথবা ফেসবুক অথবা বিভিন্ন ধরনের
প্রতিষ্ঠানে আপনার ভয়েস বিক্রি করে টাকা আয় করতে পারবেন। ধরুন আপনাকে কোন
ব্যক্তি বা প্রতিষ্ঠান বলল আপনি আমার এই ভিডিও অনুযায়ী আপনার ভয়েস দিবেন তার
পরিবর্তে আপনাকে আমি নির্দিষ্ট পরিমাণ টাকা দেব।
যেসব জায়গায় ভয়েস আর্টিস্ট করে টাকা ইনকাম করতে পারবেনঃ
- বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস
- বিভিন্ন ভয়েস ওভার আর্টিস্ট প্লাটফর্ম
- ইউটিউব
- ফেসবুক
- বিজ্ঞাপন
- জিংগেল
- পডকাস্ট
বাংলা আর্টিকেল লিখে টাকা আয় করার উপায়
চাকরি করার পাশাপাশি অবসর সময়ে বিভিন্ন ধরনের বাংলা আর্টিকেল লিখে আপনি টাকা আয়
করতে পারবেন। প্রতিদিন নিয়ম করে এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে বিভিন্ন ধরনের
আর্টিকেল লিখে টাকা আয় করা যায়। বাংলাদেশের এখন অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি
আর্টিকেল লিখে খুব সহজে টাকা আয় করতে পারবেন। তবে আর্টিকেল লেখার আগে ওই
প্রতিষ্ঠানের কিছু নিয়ম নীতি মেনে আর্টিকেল লিখতে হবে। আর্টিকেল লেখা শুরুতে
তাদের সঙ্গে আলোচনা করে নিয়ে লিখলে সবচেয়ে ভালো হয়।
যেসব প্রতিষ্ঠানে আপনি বাংলা আর্টিকেল লিখে টাকায় করতে পারবেনঃ
- অর্ডিনারি আইটি
- এট্রাকশন আইটি
- টেকটিউন্স
- মুক্ত কলম
- ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস
চাকুরী করার পাশাপাশি অনলাইনে ইনকাম করার সেরা ১৫ টি উপায় সম্পর্কে জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ মাসে ২০ হাজার টাকা আয় করার উপায় কি?
উত্তরঃ মাসে বিশ হাজার টাকা আয় করার বিভিন্ন উপায় আছে তার মধ্যে উল্লেখযোগ্য
হলো, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট তৈরি, আর্টিকেল রাইটিং, অনলাইন টিউশন, ডিজিটাল
মার্কেটিং।
প্রশ্নঃ ঘরে বসে অনলাইনে আয় করার উপায় কি কি?
উত্তরঃ ঘরে বসে অনলাইনে আয় করার বেশ কয়েকটি উপায় আছে যার মধ্যে উল্লেখযোগ্য
হলো, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল
মিডিয়া ম্যানেজারিং, ই-বুক রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, ড্রপ শিপিং, অনলাইন
সার্ভে।
প্রশ্নঃ মোবাইল দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায়?
উত্তরঃ বর্তমান সময়ে মোবাইল দিয়ে সবচেয়ে বেশি টাকা ইনকাম করা যায় এর মধ্যে
একটি উল্লেখযোগ্য হল কনটেন্ট তৈরি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ফ্রিল্যান্সিং,
অনলাইন জরিপ, এফিলেট মার্কেটিং।
প্রশ্নঃ ৫০ হাজার টাকা দিয়ে প্রতিদিন ১ হাজার টাকা উপার্জন করার উপায় কি?
উত্তরঃ ৫০ হাজার টাকা দিয়ে প্রতিদিন ১ হাজার টাকা উপার্জন করার উপায় এর মধ্যে
উল্লেখযোগ্য হল-আপনার ফেসবুকে বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় করা, যে পণ্য সবচেয়ে
বেশি বিক্রয় হয় সে পণ্য কিনে বিক্রয় করা।
প্রশ্নঃ মাসে ১০ হাজার টাকা আয় করার উপায় কি কি?
উত্তরঃ মাসে ১০ হাজার টাকা ইনকাম করার সঠিক ও বাস্তবসম্মত উপায় রয়েছে চলুন
সেগুলো জেনে নেওয়া যাক।
- ফ্রিল্যান্সিং
- অনলাইন টিউশনি
- পার্ট টাইম কাজ
- অনলাইনে কাপড়ের ব্যবসা
- হোমমেড খাবারের ব্যবসা
শেষ কথাঃ চাকুরী করার পাশাপাশি অনলাইনে ইনকাম করার সেরা ১৫ টি উপায়
উপরের আর্টিকেল থেকে আপনারা জানতে পারলেন চাকরি করার পাশাপাশি অনলাইনে ইনকাম করার
সেরা ১৫টি উপায় সম্পর্কে। আমি উপরে যে তথ্যগুলো দিয়েছি এদের মধ্যে যেকোনো একটি
বা দুটি যেটি আপনার ভালো লাগে বা আপনি সহজে করতে পারেন। এমন কাজ করে আপনি সহজেই
চাকরি পাশাপাশি অনলাইনে টাকা আয় করতে পারবেন। এমনও হতে পারে আপনি এখান থেকে
প্রতিমাসে কয়েক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মূল পেশা চাকরি পাশাপাশি অনলাইনে কাজ করছেন।
বিশেষ করে পার্ট টাইম কাজ করছেন অনেক যুবক থেকে বৃদ্ধ। আপনিও খুব সহজে এই
আর্টিকেলে উল্লেখিত সবগুলো কাজের মধ্যে যেকোনো একটি কাজ করে উল্লেখযোগ্য টাকা আয়
করতে পারবেন। আজকের এই আর্টিকেলটি আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এই
আর্টিকেলটি আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেন অনুরোধ রইল।
এট্রাকশন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url