অনলাইনে ও অফলাইনে সেরা কয়েকটি পার্ট টাইম জব বাংলাদেশ
অনলাইনে ও অফলাইনে সেরা কয়েকটি পার্ট টাইম জব বাংলাদেশ সম্পর্কে জানার জন্য প্রায় সময় অনেকেই গুগলে সার্চ করে থাকেন । তাদের জন্য আমরা আমাদের এই আর্টিকেলে অনলাইনে অথবা অফলাইনে কিভাবে পার্টটাইম জব করে ইনকাম করবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি।
যদি আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন তাহলে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন । তাছাড়া আরও জানতে পারবেন ইনকাম করার বিভিন্ন উপায়, কোন কোন ওয়েবসাইটে ইনকাম করতে পারবেন ও কি কি কাজ করে ইনকাম করতে পারবেন ।
পেজ সূচিপত্রঃঅনলাইনে ও অফলাইনে সেরা কয়েকটি পার্ট টাইম জব বাংলাদেশ
- অনলাইনে ও অফলাইনে সেরা কয়েকটি পার্ট টাইম জব বাংলাদেশ
- অনলাইনে কোর্স তৈরি ও বিক্রি
- ওয়েবসাইটের কনটেন্ট আপলোড ও ম্যানেজমেন্ট
- অনলাইন নিউজ পোর্টালে সংবাদ সম্পাদনা
- ই-কমার্স প্রতিষ্ঠানে অর্ডার ম্যানেজমেন্ট
- অনলাইনে ব্যবসায়িক পরামর্শ দেওয়া
- অনলাইন ক্লাসের স্টাডি ম্যাটেরিয়াল তৈরি
- পডকাস্ট তৈরি ও পরিচালনা
- ডিজিটাল বই তৈরি ও প্রকাশ
- অনলাইনে প্রজেক্ট ম্যানেজমেন্ট
- ট্রাভেল এজেন্সিতে টিকিট বুকিংয়ের কাজ
- রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে মার্কেটিংয়ের কাজ
- বেসরকারি প্রতিষ্ঠানে ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট
- বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষকের কাজ
- হোটেল ও রিসোর্টে ফ্রন্ট ডেস্কের কাজ
- বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টের কাজ
- এসএসসি পাশে যেসব চাকরি পাওয়া যায়
- FAQ প্রশ্ন ও উত্তর
- উপসংহারঃ অনলাইনে ও অফলাইনে সেরা কয়েকটি পার্ট টাইম জব বাংলাদেশ
অনলাইনে ও অফলাইনে সেরা কয়েকটি পার্ট টাইম জব বাংলাদেশ
অনলাইনে ও অফলাইনে সেরা কয়েকটি পার্ট টাইম জব বাংলাদেশ থেকে আয় করা সম্পর্কে জানতে চাচ্ছেন কি? তাহলে আমাদের লেখা এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। আপনারা অফলাইনে ও অনলাইনে কিভাবে ইনকাম করবেন পার্ট টাইম সময়ে সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন।
আরো পড়ুনঃ বিনা ইনভেস্টমেন্টে অনলাইন ইনকাম
বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির কারণে মানুষ এখন চলমান একটি কাজের পাশাপাশি পার্ট টাইম কাজ করে ইনকাম করতে চায় । যাতে করে মানুষের জীবনযাত্রার বাড়তে চাহিদা মেটাতে পারে । তাই অনেকেই কাজের পাশাপাশি অবশ্যই সময়টুকু কাজে লাগে অতিরিক্ত কিছু আয় করার জন্য বিভিন্ন উপায় খুঁজে দেখেন ।
বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেটের সাহায্যে ঘরে বসেই বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করা সম্ভব। অনলাইনে কাজের সুযোগগুলো সম্পর্কে একটু খোঁজখবর নিলেই অনেক ভালো ভালো মাধ্যমের সন্ধান পাওয়া যায়। বিশেষ করে এমন কিছু কাজ শুরু করা যায় যেগুলোর মাধ্যমে নিজের অবসর সময়কে কাজে লাগিয়ে আয়ের সুযোগ তৈরি করা সম্ভব।
বিশেষ করে শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম জব বাড়তি অর্থ উপার্জনের একটি ভালো মাধ্যম। পড়াশোনার পাশাপাশি অনেক সময় নিজের ব্যক্তিগত খরচ বা প্রয়োজন মেটানোর জন্য অতিরিক্ত টাকার দরকার হয়। এসব চাহিদা পূরণে শিক্ষার্থীরা নিজেরাই বিভিন্ন কাজের মাধ্যমে আয় করতে পারেন। অন্যদিকে, গৃহিণীরাও সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি ঘরে বসে কাজ করে নিজের উপার্জনের পথ তৈরি করতে পারেন।
অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই এমন বেশ কিছু কাজ রয়েছে যেগুলো শুরু করার জন্য খুব বেশি অভিজ্ঞতা বা দক্ষতার প্রয়োজন হয় না। বরং নিজের আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী কাজ বেছে নিয়ে সহজেই শুরু করা যায়। যেমনঃ মোবাইল অ্যাপের মাধ্যমে আয়, ফেসবুক পেজ পরিচালনা, নিজের তৈরি পণ্য বিক্রি, শিক্ষার্থীদের পড়ানো ইত্যাদি। এসব কাজ নারীদের ঘরে বসে ইনকাম করার ক্ষেত্রেও করার ক্ষেত্রেও বেশ ভালো সুযোগ তৈরি করেছে।
শুধু শিক্ষার্থী বা গৃহিণীরাই নয়, চাকরিজীবী, অবসরপ্রাপ্ত ব্যক্তি কিংবা ছোট ব্যবসার সঙ্গে যুক্ত মানুষও পার্ট টাইম কাজের মাধ্যমে বাড়তি আয় করতে পারেন। নিজের সুবিধামতো সময় করে নিয়মিত কাজ চালিয়ে গেলে ধীরে ধীরে ভালো ফল পাওয়া সম্ভব। মূলত সঠিক কাজ নির্বাচন, সময়ের সঠিক ব্যবহার এবং ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার মাধ্যমে পার্ট টাইম জব হয়ে উঠতে পারে অতিরিক্ত আয়ের একটি নির্ভরযোগ্য মাধ্যম।অনলাইনে কোর্স তৈরি ও বিক্রি
অনলাইনে কোর্স তৈরি ও বিক্রি
আপনাদের জন্য ঘরে বসে পার্ট টাইম জব করে আয় করার অন্যতম একটি উপায় হতে পারে অনলাইনে কোর্স তৈরি ও বিক্রি করা। আপনার যদি কোনো বিষয়ে ভালো দক্ষতা বা অভিজ্ঞতা থাকে তাহলে সেই বিষয়ের উপর ভিডিও ক্লাস তৈরি করে অনলাইনে বিক্রি করতে পারবেন ।
যেমনঃ কম্পিউটার শেখানো , গ্রাফিক্স ডিজাইন , ইংরেজি ভাষা , ফ্রিল্যান্সিং , রান্নাবান্না , একাডেমিক বিষয়ের উপর কোর্স তৈরি করে । এজন্য প্রথমে ভিডিও রেকর্ড করতে হবে, ক্লাসের বিষয়গুলো সুন্দরভাবে সাজাতে হবে এবং শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে ।
নিজের ওয়েবসাইট, ফেসবুক পেজ কিংবা বিভিন্ন অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে কোর্স বিক্রি করতে পারেন। একেকটি কোর্সের মূল্য ও শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী আয় নির্ভর করে। শুরুতে মাসে ২,০০০–৫,০০০ টাকা আয় হতে পারে, আর কোর্স জনপ্রিয় হলে মাসে ১০,০০০–৩০,০০০ টাকা বা তার বেশি আয় হতে পারে।
অনলাইনে যেসব কোর্স তৈরি করে ও বিক্রি করে ইনকাম করা যায় তার কয়েকটি
তালিকা নিচে দেওয়া হলঃ
| ক্রমিক নং | কোর্সের নাম |
|---|---|
| ১ | গ্রাফিক্স ডিজাইন |
| ২ | কন্টেন্ট রাইটিং |
| ৩ | ফটোগ্রাফি |
| ৪ | ভিডিও এডিটিং |
| ৫ | ডিজিটাল মার্কেটিং |
| ৬ | এসইও |
| ৭ | ওয়েব ডিজাইন |
| ৮ | ফটো এডিটিং |
| ৯ | মাইক্রোসফট এক্সেল |
| ১০ | মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট |
| ১১ | মাইক্রোসফট ওয়ার্ড |
| ১২ | ওয়েব ডেভেলপমেন্ট |
| ১৩ | ইংরেজি ভাষা শিক্ষা |
| ১৪ | বাংলা ভাষা ও শুদ্ধ বানানো |
| ১৫ | Canva ডিজাইন |
| ১৬ | এ আই টুলের ব্যবহার |
| ১৭ | বেসিক কম্পিউটার |
| ১৮ | মোবাইল ভিডিওগ্রাফি |
| ১৯ | অনলাইন ব্যবসা পরিচালনা |
| ২০ | ফ্রিল্যান্সিং দক্ষতা উন্নয়ন |
ওয়েবসাইটের কনটেন্ট আপলোড ও ম্যানেজমেন্ট
অনলাইনে পার্ট টাইম জব হিসেবে ওয়েবসাইটের কনটেন্ট আপলোড অফ ম্যানেজমেন্ট
এর দায়িত্ব পালন করে অনেক টাকা ইনকাম করা যায় । বর্তমানে এই কাজের
চাহিদা অনেক বেশি । এখানে বেশি কাজ করতে হয় না । তবে নিচের কাজগুলো করতে
পারলে এখান থেকে পার্ট টাইম ইনকাম করা যায়।
- ওয়েবসাইটের নতুন আর্টিকেল বা কনটেন্ট আপলোড করা
- আর্টিকেলে শিরোনাম , প্যারাগ্রাফ, সাবহেডিং সাজানো
- কনটেন্টের সঙ্গে মিল রেখে ছবি যুক্ত করা
- ছবির সাইজ অবস্থান ঠিক করা
- প্রতিটি কনটেন্ট ১৫০০ থেকে ২০০০ এর মধ্যে লিখা
- ডেসক্রিপশন ও অন্যান্য প্রাথমিক এসইও তথ্য যুক্ত করা
- নির্দিষ্ট সময় অনুযায়ী কনটেন্ট পাবলিশ করা।
| ক্রমিক নং | প্রতিষ্ঠানের নাম |
|---|---|
| ১ | প্রথম আলো |
| ২ | বাংলাদেশ প্রতিদিন |
| ৩ | ঢাকা ট্রিবিউন |
| ৪ | কালের কন্ঠ |
| ৫ | Bdnews24.com |
| ৬ | ডেইলি স্টার |
| ৭ | জাগো নিউজ 24 |
| ৮ | বাংলা ট্রিবিউন |
| ৯ | সমকাল |
| ১০ | চ্যানেল ২৪ |
| ১১ | যমুনা টেলিভিশন |
| ১২ | আর টিভি |
| ১৩ | দারাজ বাংলাদেশ |
| ১৪ | রকমারি |
| ১৫ | চাল ডাল |
| ১৬ | পিকাবু |
| ১৭ | আগোরা |
| ১৮ | Bikroy.com |
| ১৯ | ট্রাদেশি লিমিটেড |
| ২০ | টেন মিনিট স্কুল |
অনলাইন নিউজ পোর্টালে সংবাদ সম্পাদনা
অনলাইন নিউজ পোর্টালে সংবাদ সম্পাদনা বলতে বিভিন্ন উৎস হতে সংবাদ সংগ্রহ , সত্যতা যাচাই , ভাষা সংশোধন এবং পাঠকের উপযোগী করে সুন্দরভাবে উপস্থাপনা করাকে বুঝায় । যারা এ বিষয়ে দক্ষ তারা পার্ট টাইম জব হিসেবে এই ধরনের কাজ করে ইনকাম করতে পারবেন । বর্তমানে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে অসংখ্য সংবাদ প্রকাশিত হয় । এসব সংবাদ সঠিকভাবে সাজানো ও প্রকাশের জন্য দক্ষ কর্মীর প্রয়োজন হয় । আপনারা চাইলে পার্টটাইম কিংবা অবসর সময়ে এখানে কাজ করে ইনকাম করতে পারবেন।
এখানে যেসব কাজ করা হয়ঃ
- বিভিন্ন উৎস থেকে সংবাদ সংগ্রহ করা
- সংবাদে ব্যবহৃত বানান ও ভাষাগত ভুল সংশোধন করা
- সংবাদের শিরোনাম আকর্ষণীয় ও তথ্যবহুল করা
- সংবাদ সংক্ষিপ্ত ও সহজবদ্ধ করে সাজানো
- সংবাদ এর সঙ্গে মানানসই ছবি যুক্ত করা
- প্রকাশের আগে সংবাদ এর তথ্য ও সূত্র যাচাই করে নেওয়া
- সংবাদ ওয়েবসাইটে আপলোড এবং প্রকাশ করা
- নিউজ এডিটর
- সহকারী নিউজ এডিটর
- সাব এডিটর
- কনটেন্ট এডিটর
- নিউজ কনটেন্ট রাইটার
- অনলাইন নিউজ ডেস্ক এসিস্ট্যান্ট
অনলাইন নিউজ পোর্টালে পার্ট টাইম কাজ করলে প্রতিষ্ঠান, কাজের পরিমাণ ও অভিজ্ঞতা অনুযায়ী আপনি প্রতি মাসে পেতে পারেন আনুমানিক ৫,০০০–১৫,০০০ টাকা ।
ই-কমার্স প্রতিষ্ঠানে অর্ডার ম্যানেজমেন্ট
বর্তমানে অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য বিক্রির পরিমাণ যেমন বাড়ছে তার সাথে অর্ডার ম্যানেজমেন্ট এর কাজের চাহিদা বাড়ছে। সঠিকভাবে অর্ডার গ্রহণ, অর্ডার এর তথ্য যাচাই , ফোন বা মেসেজের মাধ্যমে অর্ডার নিশ্চিত করা , পণ্যের স্টক যাচাই এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠানোর ব্যবস্থা করতে হয় । এসব কাজের দক্ষতা থাকলে ঘরে বসে বিভিন্ন এ কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে পার্ট টাইম কাজ করে টাকা ইনকাম করতে পারবেন
এখন ভাবছেন প্রতি মাসে কত টাকা আয় করা যায়?
- নতুন অবস্থায় ৫ থেকে ৮ হাজার টাকা
- মাঝারি অভিজ্ঞতা হলে ১০ থেকে ১৫ হাজার
- ভালোভাবে কাজ বা অভিজ্ঞ হয়ে গেলে ২০ থেকে ৩০ হাজার টাকা বা তার বেশি
Facebook
LinkedIn
Bdjobs
Upwork
Fiverr
Freelancer
Guru
PeoplePerHour
Daraz Seller Center
Workana
অনলাইনে ব্যবসায়িক পরামর্শ দেওয়া
আপনার যদি ব্যবসা পরিচালনা, পণ্য বিক্রি, মার্কেটিং কিংবা অনলাইন সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকে, তাহলে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পার্ট টাইম জব করে ইনকাম করতে পারেন । বর্তমানে অনেক নতুন উদ্যোক্তা আছেন যারা ব্যবসা শুরু করার আগে সঠিক পণ্য নির্বাচন, কম পুজিতে ব্যবসা পরিচালনা, ক্রেতা খুঁজে পাওয়া এবং বিক্রি বাড়ানোর কৌশল সম্পর্কে জানতে চান।
আপনি চাইলে অনলাইনে তাদের এসব বিষয়ে পরামর্শ , ব্যবসার পরিকল্পনা এবং বিক্রয়ের কৌশল সম্পর্কে তথ্য দিতে পারেন। তাছাড়া বিভিন্ন অ্যাপস ব্যবহার করে যেমনঃ জুম অ্যাপ ব্যবহার করে সপ্তাহে এক থেকে দুই দিন এই ধরনের ক্লাস করিয়ে ইনকাম করতে পারবেন । আপনার সময় অনুযায়ী আপনি তাদের কাছ থেকে পারিশ্রমিক নিবেন । তবে তাদের সাথে অনলাইনে মিট করার পূর্বে পারিশ্রমিক সম্পর্কে আলোচনা করে নিতে হবে ।
অনলাইন ক্লাসের স্টাডি ম্যাটেরিয়াল তৈরি
বর্তমানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন কোচিং সেন্টার ও শিক্ষামূলক প্ল্যাটফর্মে পড়াশোনার জন্য ডিজিটাল স্টাডি ম্যাটেরিয়ালের চাহিদা রয়েছে। আপনার যদি কোনো নির্দিষ্ট বিষয়ে ভালো জ্ঞান থাকে, তাহলে শিক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক নোট, প্রশ্ন ও উত্তর, সাজেশন, অনুশীলন এর উপর পাওয়ার পয়েন্ট স্লাইড এবং পিডিএফ বই তৈরি করে আয় করতে পারেন। এ ধরনের কাজ ঘরে বসে নিজের সুবিধামতো সময়ে পার্ট টাইম জব হিসেবে করা সম্ভব।
প্রতি মাসে কত টাকা আয় করা যায়?
-
নতুন অবস্থায় ৫ থেকে ১০ হাজার টাকা।
-
মাঝারি অভিজ্ঞতায় ১৫ থেকে ২৫ হাজার টাকা।
-
ভালো দক্ষতা ও নিয়মিত কাজ পেলে ৩০ থেকে ৫০ হাজার টাকা বা তার বেশি।
যেসব প্ল্যাটফর্মে কাজ পাওয়া যায়ঃ
Facebook
LinkedIn
Upwork
Fiverr
Freelancer
Guru
PeoplePerHour
Teachers Pay Teachers
Studypool
Superprof
পডকাস্ট তৈরি ও পরিচালনা
যারা কথা বলতে ভালোবাসেন এবং নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করতে পছন্দ করেন তারা পডকাস্ট তৈরি ও পরিচালনার মাধ্যমে অনলাইনে আয় করতে পারবেন। বর্তমানে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্যবসায়িক ব্র্যান্ড নিজেদের পরিচিতি বাড়াতে পডকাস্ট তৈরি করছে। এক্ষেত্রে শিক্ষা, প্রযুক্তি, বিনোদন, গল্প, ক্যারিয়ার কিংবা বিভিন্ন তথ্যবহুল বিষয় নিয়ে অডিও ও ভিডিও পডকাস্ট তৈরি করা যায়। নিয়মিত ভালো মানর পডকাস্ট তৈরি করে দর্শক-শ্রোতা বাড়াতে পারলে বিজ্ঞাপন, স্পনসরশিপ ও ব্র্যান্ড প্রচারের মাধ্যমে আয়ের সুযোগ রয়েছে।
প্রতি মাসে কত টাকা আয় করা যায়?
-
নতুন অবস্থায় ৩ থেকে ৫ হাজার টাকা
-
মাঝামাঝি অবস্থায় ১০ থেকে ২০ হাজার টাকা
-
অভিজ্ঞ হলে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা বা তার বেশি
যেসব প্ল্যাটফর্মে এসব কাজ পাওয়া যায়ঃ
Fiverr
Freelancer
LinkedIn
Facebook Group
Guru
Workana
Spotify for Creators
YouTube
ডিজিটাল বই তৈরি ও প্রকাশ
আপনি কি বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতে পছন্দ করেন? তাহলে এই ধরনের পছন্দকে সোর্স হিসেবে ব্যবহার করে ইনকাম করতে পারেন । ভাবছেন কিভাবে সম্ভব? কিভাবে এখান থেকে ইনকাম করবেন? চলুন তাহলে জেনে নেওয়া যাক । যাদের লেখালেখি বা বই তৈরির প্রতি আগ্রহ রয়েছে তারা ডিজিটাল বই তৈরি ও প্রকাশ করে অনলাইনে আয় করতে পারবেন। বিভিন্ন শিক্ষামূলক বিষয়, গল্প, উপন্যাস, রান্না কিংবা দক্ষতাভিত্তিক বই তৈরি করে অনলাইনে বিক্রি করে আয় করা যায়।
ডিজিটাল বই তৈরি ও প্রকাশ করার জন্য যেগুলো শেখা প্রয়োজনঃ
-
সুন্দর ও মানসম্মত বই লেখার কৌশল
-
বইয়ের প্রচ্ছদ ও ডিজাইন তৈরি
-
Canva ও Microsoft Word ব্যবহারের দক্ষতা
-
PDF ফাইল তৈরি ও সম্পাদনা
-
অনলাইনে বই প্রকাশ ও বিক্রির নিয়ম
প্রতি মাসে কত টাকা আয় করা যায়?
-
নতুন অবস্থায় ২ থেকে ৫ হাজার টাকা
-
মাঝামাঝি অবস্থায় ১০ থেকে ২০ হাজার টাকা
-
অভিজ্ঞ হলে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা বা তার বেশি
যেসব প্ল্যাটফর্মে ডিজিটাল বই প্রকাশ ও বিক্রি করা যায়ঃ
-
Amazon Kindle Direct Publishing
Google Play Books
Kobo Writing Life
Apple Books
Gumroad
Payhip
Facebook Page
নিজের ওয়েবসাইট
অনলাইনে প্রজেক্ট ম্যানেজমেন্ট
অনলাইনে ইনকাম করার আরেকটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে অনলাইনে প্রজেক্ট ম্যানেজমেন্ট। যারা কোন কাজ পরিকল্পনা অনুযায়ী করতে এবং একটি টিমের সঙ্গে কাজ করতে পছন্দ করেন, তারা অনলাইনে প্রজেক্ট ম্যানেজমেন্ট এর কাজ করে টাকা আয় করতে পারবেন। বিভিন্ন প্রতিষ্ঠানে অনলাইন ব্যবসার প্রজেক্ট পরিচালনা , কাজ ভাগ করে নেওয়া , সময়মতো কাজ শেষ করা এবং টিমের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখাই মূলত এই কাজের অংশ ।
ভাবছেন এই কাজ করে মাসে কত টাকা ইনকাম করতে পারবেন?
- নতুন অবস্থায় ৫ থেকে ১০ হাজার টাকা
- একটু অভিজ্ঞ হলে ১০ থেকে ১৫ হাজার
- আর একেবারে অভিজ্ঞ হয়ে গেলে ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন পার্ট টাইম সময়।
যে সব প্লাটফর্মে কাজ পাওয়া যেতে পারেঃ
- Upwork
- Fiverr
- Freelancer
- PeoplePerHour
- Guru
- Workana
- Indeed
ট্রাভেল এজেন্সিতে টিকিট বুকিংয়ের কাজ
যারা অনলাইনে পার্ট টাইম কাজ করে আয় করতে চান? তারা ট্রাভেল এজেন্সির টিকিট বুকিং এর কাজ করতে পারেন। এক্ষেত্রে বিভিন্ন যাত্রীদের জন্য বিমান ও ট্রেনের টিকিট খুঁজে দেওয়া , বাসের টিকিট খুঁজে দেওয়া এবং ভ্রমণের প্রয়োজনের তথ্য যাত্রীদের দেওয়া। এই কাজগুলো অনেক সহজ । এসব কাজের জন্য বাইরে যেতে হয় না । অন্য কাজের পাশাপাশি আপনারা এই কাজটিকে পার্টটাইম জব হিসেবে করতে পারবেন ।
প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন ভাবছেন?
- প্রথম অবস্থায় ৫ থেকে ১০ হাজার
- দ্বিতীয় অবস্থায় ১২ থেকে ২০ হাজার
- একেবারে অভিজ্ঞ হলে ২৫ থেকে ৪০ হাজার টাকা বা তারও বেশি ইনকাম করা যায় এইসব জায়গায়।
রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে মার্কেটিংয়ের কাজ
রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে মার্কেটিংয়ের কাজ বলতে মূলত বিভিন্ন কোম্পানির জমি, ফ্ল্যাট, বাড়ি বা বাণিজ্যিক ভবন বিক্রির জন্য প্রচার-প্রচারণা চালানো এবং ক্রেতা খুঁজে বের করাকে বোঝায়। যেমন কোনো আবাসন কোম্পানির নতুন ফ্ল্যাট বিক্রি করার জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া, আগ্রহী ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা, ফ্ল্যাটের দাম ও সুযোগ-সুবিধা জানানো এবং ক্রেতাকে ফ্ল্যাট দেখানোর ব্যবস্থা করা।
এই কাজ থেকে যেভাবে আয় হয়ঃ
- প্রতিষ্ঠানের নির্ধারিত মাসিক বেতন।
- প্রতিটি ফ্ল্যাট বা জমি বিক্রির ওপর কমিশন।
- বেতন ও কমিশন দুটোই পাওয়ার সুযোগ।
বেসরকারি প্রতিষ্ঠানে ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট
আপনি যদি কম্পিউটারের কাজ জানেন এবং অফিসিয়াল ডকুমেন্ট তৈরি, তথ্য সাজানো, প্রোফাইল সংরক্ষণের কাজ করতে আগ্রহী থাকেন, তাহলে যেকোন ডকুমেন্টেশন এসিস্ট্যান্ট হিসেবে চাকরি করতে পারবেন । বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে এই পদের চাহিদা অনেক। আপনি যদি চান পার্ট টাইম কাজ করে টাকা ইনকাম করবেন তাহলে এই কাজটি করতে পারেন । এই কাজটি করতে বেশি সময় দেওয়া লাগে না ।
হয়তো প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সর্বোচ্চ চার ঘন্টা করে সময় দিলে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন ।
এখন ভাবছেন এখান থেকে কত টাকা আয় হতে পারে?
একজন নতুন ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট সাধারণত মাসে ১২ থেকে ১৮ হাজার টাকা বেতন পেতে পারেন। তবে কাজের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়লে মাসিক বেতন ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা বা তার বেশি হতে পারে। প্রতিষ্ঠানের ধরন, কাজের দায়িত্ব ও চাকরির অভিজ্ঞতার ওপর বেতন নির্ভর করে।
তবে আপনাদের এটাও জানিয়ে রাখি এই কাজটা করার জন্য কোথায় কাজ
খুঁজবেন।
- বাংলাদেশ বিভিন্ন বেসরকারি কোম্পানি
- গার্মেন্টস ও টেক্সটাইল প্রতিষ্ঠান
- এনজিও
- হাসপাতাল
- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান
- নির্মাণ কোম্পানি
- কর্পোরেট অফিসে ডকুমেন্টেশন
বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষকের কাজ
অনলাইন অফলাইনে পার্ট টাইম জব এর মধ্যে প্রশিক্ষকের কাজ হতে পারে আয়
করার অন্যতম একটি মাধ্যম । বিশেষ করে যাদের কোনো বিষয় ভালো দক্ষতা
রয়েছে এবং অন্যকে শেখাতে ভালো লাগে, তারা এই কাজের মাধ্যমে অর্থ উপার্জন
করতে পারবে খুব সহজে । বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র ও
অনলাইন লার্নিং প্ল্যাটফর্মে প্রশিক্ষক হিসেবে কাজ করার সুযোগ রয়েছে ।
এখানে নিজের জানা বিষয় অন্যদের শেখানোর মাধ্যমে আয় করা যায়।
যেসব জায়গায় কাজ পাবেনঃ
- বিভিন্ন বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র
- ইনস্টিটিউট
- কম্পিউটার ট্রেনিং
- কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান
- এনজিও
- আইটি প্রতিষ্ঠান
- অনলাইন শিক্ষা প্লাটফর্মে প্রশিক্ষকের কাজ
- প্রথম অবস্থায় মাসে ৫০০০ হাজার থেকে ১৫ হাজার টাকা
- মোটামুটি ভালো কাজ করতে পারলে ৩০০০০ টাকার উপরে বেতন পাওয়া যায়
হোটেল ও রিসোর্টে ফ্রন্ট ডেস্কের কাজ
বর্তমানে পার্ট টাইম জব করে ইনকাম করা অনেক উপায় রয়েছে, তার মধ্যে একটি সহজ উপায় হচ্ছে হোটেল ফ্রন্টডেক্সের কাজ । যারা ভাবছেন পড়াশোনার পাশাপাশি কিছু হাত খরচ এর জন্য ইনকাম করবেন তারা এই কাজটি করতে পারেন । এখানে বেশি কষ্টের কাজ করতে হয় না। এখানকার কাজগুলো হয় অনেক সহজ ও আরামদায়ক । যেমনঃ
- হোটেলে আসা অতিথিদের অভ্যর্থনা জানানো
- রুম বুকিং দেওয়া ও চেক করা
- চেক আউটের কাজ সম্পূর্ণ করা
- অতিথিদের রুম ও সুযোগ সুবিধা সম্পর্কে তথ্য দেওয়া
- ফোন কল রিসিভ করা
- সার্ভিস ঠিকঠাক মত হচ্ছে কিনা দেখাশোনা করা
- রিজার্ভেশন এর তথ্য সংরক্ষণ করা
- অতীতের কোন সমস্যা হলে তার সমাধানে সহযোগিতা করা
- এছাড়া প্রয়োজন অনুযায়ী অতিথিদের তথ্য এন্টি ও বিল তৈরি কাজ করতে হয়।
- ঢাকা
- কক্সবাজার
- সিলেট
- কুয়াকাটা
- বান্দরবান
- পর্যটন এলাকা সমূহ
- একজন নতুন ফ্রন্ট ডেস্ক কর্মী সাধারণত মাসে ১০,০০০ থেকে ১৬,০০০ টাকা বেতন
- অভিজ্ঞতা, যোগাযোগ দক্ষতা এবং প্রতিষ্ঠানের মান অনুযায়ী মাসে ১৮,০০০ থেকে ২৫,০০০ টাকা
বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টের কাজ
আপনি কি আপনার মুল কাজের পাশাপাশি হিসাব-নিকাশের কাজ করে বাড়তি ইনকামের
একটি সুযোগ খুঁজছেন? তাহলে বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট
অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন। বিশেষ করে যাদের হিসাববিজ্ঞানে
ভালো ধারণার রয়েছে কিংবা যারা এ বিষয়ে পড়াশোনা করা শেষ করেছেন বা
চলমান, তারা পার্ট টাইম জব হিসেবে এই কাজগুলো করে ইনকাম করতে পারবেন।
যেসব কাজ করতে হয়ঃ
- প্রতিষ্ঠানের প্রতিদিনের আয় ব্যয়ের হিসাব রাখা
- কর্মীদের বেতন অন্যান্য খরচের হিসাব তৈরি করা
- কম্পিউটারে হিসাবের তথ্য এন্ট্রি করা
- বিল ভাউচার ও রশিদ প্রস্তুত করা
- মাসিক আয়-ব্যয়ের রিপোর্ট তৈরি করা।
- বিভিন্ন বেসরকারি কোম্পানি ও কর্পোরেট অফিসে হিসাব রাখা
- গার্মেন্টস ও টেক্সটাইল প্রতিষ্ঠানে হিসাব সংরক্ষন করা
- সুপার সপ শোরুম ও বড় দোকানে আয় ব্যয়ের হিসাব রাখা
- বিভিন্ন প্রাইভেট স্কুলে আয় ব্যয়ের হিসাব রাখা
- ব্যবসায়িক প্রতিষ্ঠান আয় ব্যয়ের হিসাব রাখা
- নতুন অবস্থায় পার্টটাইম কাজ করে মাসে ৫০০০ থেকে ৮ হাজার টাকা আয় করতে পারেন
- নিয়মিত কাজের দায়িত্ব অনুযায়ী কাজ করলে ৮ হাজার থেকে ১২ হাজার টাকা
- অভিজ্ঞতা দক্ষতা পারলে ফুলটাইম চাকরিতে মাস ২০০০ হাজার থেকে ত্রিশ হাজার টাকা আয় করতে পারবেন
এসএসসি পাশে যেসব চাকরি পাওয়া যায় বাংলাদেশে
আপনি যদি এসএসসি পাস করে থাকেন এবং পড়াশোনার পাশাপাশি কিংবা অবসর সময়ে পার্টটাইম কাজ করতে চান, তাহলে নিচে উল্লেখিত কাজগুলো আপনার জন্য ভালো একটি সুযোগ হতে পারে। ঢাকা , রাজশাহী ও খুলনা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় এসএসসি পাস যোগ্যতায় এ ধরনের কাজের সুযোগ পাওয়া যায় ।
যারা ভাবছেন এসএসসি পাস করার পরে পড়াশোনার পাশাপাশি টুকটাক ইনকাম করবেন তারা আমাদের লেখা এই আর্টিকেল থেকে কাজের ধারণা নিতে পারেন । যেমনঃ ডাটা এন্ট্রি , ক্যাপচা টাইপিং , অনলাইন গেম , ব্লগার , আর্টিকেল রাইটিং এবং নিজের ফেসবুক পেজে ভিডিও তৈরি ও আপলোড করা। পাশাপাশি অফলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ রয়েছে।
এসব পার্টটাইম কাজের নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন দৈনিক পত্রিকা , অনলাইন নিউজ পোর্টাল , এবং চাকরির ওয়েবসাইটে প্রকাশিত হয় । এছাড়া সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট থেকেও নিয়োগের জন্য তথ্য জানানো হয়।
এছাড়া দেখা যায় যে কেউ কেউ এসএসসি পরীক্ষার পরে পড়াশোনা বাদ দিয়ে শুধু টাকা ইনকাম করতে চায় । তাদের জন্য নিচে কয়েকটি চাকরির নাম দেওয়া হলো ।
- বাংলাদেশ সেনাবাহিনী
- বাংলাদেশ আর্মি
- বাংলাদেশ বর্ডার গার্ড
- আনসার ও ভিডিপি
- বাংলাদেশ রেলওয়ে
- গ্রাম্য পুলিশ
- বন বিভাগ
- ডাক বিভাগ
অফিস সহকারী
কম্পিউটার অপারেটর
ডেলিভারি কর্মী
সেলসম্যান
কল সেন্টারের কর্মী
এনজিও কর্মী
রাইডার
এগুলোর বেতন এদের গ্রেড অনুযায়ী দেওয়া হয়। একেক গ্রেডে একেকরকম বেতন
কাঠামো বা বেতন স্কেল । তাই যারা সমমান বা এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি
করতে চান তারা এগুলোতে চেষ্টা করতে পারেন আশা করা যায় ভালো কিছু
হবে।
FAQ প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ ঘরে বসে পার্ট টাইম কাজ করে কিভাবে ইনকাম করতে পারি?
উত্তরঃ ঘরে বসে পার্ট টাইম কাজ করে অনলাইনে যে সব উপায় ইনকাম করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন রাইটিং, ওয়েব ডিজাইন, ট্রান্সলেশন, টিউশনি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডিজিটাল মার্কেটিং, আর্টিকেল রাইটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এফফিলিয়েট মার্কেটিং।
প্রশ্নঃ অনলাইনে কি জব করা যায়?
উত্তরঃ বর্তমান যুগে অনলাইনে বিভিন্ন ধরনের জব করা যায়, এইসব জব আপনি ঘরে বসে বা অফিসে গিয়ে দুই ভাবে করতে পারবেন, যেসব জব অনলাইনে করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলঃ ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, গ্রাফিক্স ডিজাইন, কনটেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ডিজাইন।
প্রশ্নঃ টাকা আয় করার সহজ উপায় কি কি?
উত্তরঃ টাকা আয়কর নির্ভর করে আপনার দক্ষতা আপনার সময় কাজ এবং পুজির উপর, যদি আপনি ভালো পুজি ইনভেস্ট করতে পারেন তাহলে অনলাইনে বিভিন্ন ধরনের ব্যবসা করে টাকা ইনকাম করতে পারবেন, আর যদি আপনার হাতে অনেক সময় থাকে এবং দক্ষতা থাকে তাহলে আপনি অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করে ইনকাম করতে পারবেন সহজে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলোঃ ফেসবুক ও ইউটিউবে কনটেন্ট তৈরি, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন কোর্স তৈরি ও বিক্রি।
প্রশ্নঃ কোন কোন সাইট থেকে ফ্রিতে আয় করা যায়?
উত্তরঃ অনলাইনে আয় করতে হলে একেবারে ফ্রিতে আয় করা যায় এমন কোন তথ্য একেবারে সত্য নয়, কারন আপনাকে কাজ শিখতে হলে টাকা ইনভেস্ট করতে হবে, কাজ শেখার পর আপনি বিভিন্ন সাইটে ফ্রিতে কাজ করতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ Fiverr,Upwork,Swagbucks,Brandedsurveys,Printyfy,Google Adsence
প্রশ্নঃ গুগল থেকে কিভাবে ইনকাম করা যায়?
উত্তরঃ গুগলের বিভিন্ন ধরনের প্লাটফর্ম আছে এসব প্লাটফর্ম থেকে প্রতি মাসে ইনকাম করা যায়, চলুন জেনে নেওয়া যাক কোন কোন প্লাটফর্ম থেকে ইনকাম করা যায়, youtube, google adsense, গুগল প্লে ও অ্যাড মব, google ওয়ার্ক প্লেস এফিলিয়েট, সার্ভে।
.webp)

.webp)
এট্রাকশন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url