ফ্রিল্যান্সিং ছাড়া মোবাইল দিয়ে অনলাইনে আয় করার উপায়

ফ্রিল্যান্সিং ছাড়া মোবাইল দিয়ে অনলাইনে আয় করার উপায় সম্পর্কে কি জানতে আপনি আগ্রহী? তাহলে এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল হবে।

ফ্রিল্যান্সিং-ছাড়া-মোবাইল-দিয়ে-অনলাইনে-আয়-করার-উপায়-২০২৬

কারণ এই আর্টিকেল এর মাধ্যমে আমরা আপনাদের জানাবো ঘরে বসে কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং ছাড়াই মোবাইল দিয়ে অনলাইনে বিভিন্ন উপায়ে আয় করতে পারবেন । তাছাড়া আয় করার দিক নির্দেশনা থেকে শুরু করে সফল হওয়ার জন্য সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

পেজ সূচিপত্রঃ ফ্রিল্যান্সিং ছাড়া মোবাইল দিয়ে অনলাইনে আয় করার উপায়

ফ্রিল্যান্সিং ছাড়া মোবাইল দিয়ে অনলাইনে আয় করার উপায় 

ফ্রিল্যান্সিং ছাড়া মোবাইল দিয়ে অনলাইনে আয় করার উপায় আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজ ও সরল ভাষায়। যাতে করে আপনারা বুঝতে পারেন যে কিভাবে ফ্রিল্যান্সিং ছাড়াই এখন মোবাইল দিয়েও অনলাইনে আয় করতে পারেন। অনেকেই আছেন যারা পড়াশোনা শেষ করে বেকার ঘরে বসে আছে । আবার কেউ কেউ আছেন যারা কোন কাজ কাম না পেয়ে শুধু সারাদিন মোবাইল ফোন চালিয়ে দিন কাটিয়ে দেয় । তাদের জন্য আজকের এ আর্টিকেলে মোবাইলে অনলাইনে আয় করার উপায় সম্পর্কে সুন্দরভাবে জানাবো।
ফ্রিল্যান্সিং-ছাড়া-মোবাইল-দিয়ে-অনলাইনে-আয়-করার-উপায়-২০২৬

বর্তমান সময়ে শুধু যে ফ্রিল্যান্সিং করে অনলাইনে আয় করতে হবে এমনটা কোন বিষয় নয়। এখন চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে আপনি ফ্রিল্যান্সিং ছাড়াই বিভিন্ন উপায়ে অনলাইন থেকে আয় করতে পারবেন। বিশেষ করে যারা নতুন এবং ফ্রিল্যান্সিং এর জটিল কাজ করতে চান বেছে নিয়ে স্মার্টফোন ব্যবহার করে আয় করতে পারবেন অনলাইনের মাধ্যমে।

মোবাইল দিয়ে অনলাইনে আয় করার জন্য প্রথমে আপনাকে একটি নির্দিষ্ট মাধ্যম বেছে নিতে হবে। এরপর সেই কাজ সম্পর্কে ভালোভাবে শিখে নিয়মিত সময় দিতে হবে। শুরুতেই বেশি আয়ের আশা না করে ধৈর্য ধরে কাজ করলে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে আয়ের সুযোগও তৈরি হতে পারে।

অনলাইন সার্ভে করে আয়ঃ ফ্রিল্যান্সিং ছাড়া মোবাইল দিয়ে অনলাইন আয় করার এটি একটি অন্যতম মাধ্যম। অনলাইন সার্ভে হলো বিভিন্ন প্রতিষ্ঠান বা গবেষণা সংস্থার তৈরি প্রশ্নের উত্তর দিয়ে কোনো বিষয় সম্পর্কে নিজের মতামত ও অভিজ্ঞতা জানানো জানানোর মাধ্যমে পুরস্কার জিতে আয় করা। মোবাইল দিয়ে এসব সার্ভেতে অংশ নিয়ে আপনি এখন তাদের প্রশ্নের উত্তর দিয়ে কিছু বৈধ প্ল্যাটফর্মে টাকা, পয়েন্ট বা পুরস্কার পেতে পারেন।

অ্যাপ ও ওয়েবসাইট পরীক্ষাঃ কিছু প্রতিষ্ঠান নতুন অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে সেটি সম্পর্কে মতামত জানতে চায়। আপনি মোবাইল দিয়ে নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে আপনার অভিজ্ঞতা জানাতে পারেন। কাজের ধরন ও প্ল্যাটফর্ম অনুযায়ী এর জন্য পারিশ্রমিক পাওয়া যেতে পারে।

অনলাইনে ছোট কাজঃ কিছু অনলাইন প্ল্যাটফর্মে ছোট ছোট কাজ পাওয়া যায়, যেমন তথ্য যাচাই, ছবি বা তথ্য শ্রেণিবদ্ধ করা, সাধারণ তথ্য সংগ্রহ করা ইত্যাদি। এসব কাজ মোবাইল দিয়েও কিছু ক্ষেত্রে করা সম্ভব। কাজের পরিমাণ ও নিয়ম অনুযায়ী আয় নির্ধারিত হয়।

অনলাইনে কনটেন্ট রিভিউঃ কিছু প্রতিষ্ঠানে বিভিন্ন লেখা, ছবি, ভিডিও বা ব্যবহারকারীর তৈরি কনটেন্ট যাচাই করার কাজ থাকে। নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে কনটেন্ট পর্যালোচনা করতে হয়। এ ধরনের কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা থাকলে মোবাইলের মাধ্যমেও কিছু কাজ করা সম্ভব।

ভয়েস রেকর্ডিং করে আয়ঃ আপনার কণ্ঠস্বর ভালো হলে বিভিন্ন ধরনের ভয়েস রেকর্ডিংয়ের কাজের সুযোগ খুঁজতে পারেন। গল্প, বিজ্ঞাপন, শিক্ষামূলক বিষয় কিংবা অন্যান্য অডিও কনটেন্টের জন্য কণ্ঠের প্রয়োজন হতে পারে। মোবাইলের ভালো মাইক্রোফোন ব্যবহার করে পরিষ্কার শব্দে রেকর্ড করা গুরুত্বপূর্ণ।

অনলাইনে পেইড কমিউনিটি পরিচালনাঃ কোনো নির্দিষ্ট বিষয়ে আপনার ভালো জ্ঞান থাকলে অর্থের বিনিময়ে সদস্যভিত্তিক অনলাইন কমিউনিটি তৈরি করা যেতে পারে। সেখানে নিয়মিত তথ্য, পরামর্শ বা শিক্ষামূলক কনটেন্ট দেওয়া যায়। তবে সদস্যদের জন্য বাস্তব মূল্য তৈরি করতে পারলেই এই পদ্ধতিতে দীর্ঘমেয়াদে আয়ের সুযোগ তৈরি হবে।

মোবাইল দিয়ে লাইভ স্ট্রিমিংঃ মোবাইল ক্যামেরা ব্যবহার করে বিভিন্ন বিষয়ে লাইভ করা যায়। যেমনঃগেম খেলা, রান্না, শিক্ষামূলক আলোচনা বা বিনোদনমূলক অনুষ্ঠান। নিয়মিত দর্শক তৈরি হলে প্ল্যাটফর্মের অনুমোদিত বিভিন্ন আয়ের সুবিধা পাওয়ার সুযোগ থাকতে পারে।

মোবাইল ব্যবহার করে ইউটিউব থেকে আয়

এখন আপনাদের জানাবো মোবাইল ব্যবহার করে ফ্রিজিং ছাড়া ইউটিউব থেকে কিভাবে আপনারা আয় করবেন। মোবাইল ব্যবহার করে youtube থেকে আয় করতে হলে আপনাকে সর্বপ্রথম একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে। তারপর ইউটিউবে আপনাকে বিভিন্ন ভিডিও বানিয়ে ছাড়তে হবে। যেমন ধরেন শিশুদের জন্য ইসলামিক ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন , বিভিন্ন শিক্ষামূলক ভিডিও বানিয়ে আপলোড করতে পারে,।


এছাড়া অনেকে আছেন যারা পড়াশোনা শেষ করেছে যেমন বাংলায় ইংরেজি অংক ইত্যাদি বিষয়ে। তারা নিজ নিজ বিষয়ে সুন্দর করে ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়তে পারে। কারণ অনেকেই এখন ইউটিউব থেকে ভিডিও দেখে পড়াশুনার সাহায্য নিয়ে থাকে । তাই আপনি যদি পড়াশোনা মূলক ভিডিও ইউটিউবে পাবলিশ করতে পারেন আর কেউ যদি আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করি তাহলে সেখান থেকে আপনি আয় করতে পারবেন ।

মোবাইল ব্যবহার করে ইউটিউব থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে চাইলে আপনাকে প্রতিদিন ইউটিউবে নতুন নতুন ভিডিও আপলোড করতে হবে। এক সময় দেখবেন ইউটিউব থেকে আপনি মনিটাইজেশনের মাধ্যমে আপনার ভিডিওতে লাইক , কমেন্ট ও শেয়ার এর মাধ্যমে সেখান থেকেও অনেক টাকা ইনকাম করতে পারছেন। তাই বলা যায় যে শুধু ফ্রিল্যান্সিং করে যে ইনকাম করতে হবে এমন কোন কথা নাই। মোবাইল ব্যবহার করেও ফ্রিল্যান্সিং ছাড়াও ইনকাম করা যায়।

মোবাইল দিয়ে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করব

ফ্রিল্যান্সিং ছাড়া মোবাইল দিয়ে আয় করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ খুলে সেখান থেকে ইনকাম করা। কারণ ফেসবুকে বর্তমানে প্রতিনিয়ত লাখ দর্শক থাকে। ছোট থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই এখন ফেসবুক ব্যবহার করে।

তাই এই ফেসবুকে কাজে লাগেই এখন ফ্রিল্যান্সিং ছাড়াই আপনারাও খুব সহজে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক পেজের মনিটাইজেশনের মাধ্যমে অথবা এফিলিয়েট মার্কেটিং , বিজ্ঞাপন প্রচারণা ইত্যাদির মাধ্যমে। চলুন তাহলে ফেসবুক থেকে ইনকাম করার উপায় গুলো জেনে নেই ।

ফেসবুক ব্যবহার করে ইনকাম করতে হলে আপনাকে সর্বপ্রথম ফেসবুকে একটি পেজ খুলতে হবে। তারপর ফেসবুক পেজের মাধ্যমে আপনি বিভিন্ন পণ্যের বিক্রির মাধ্যমে সেখান থেকে আয় করতে পারেন। আবার ফেসবুকের মাধ্যমে আপনি অন্যের জিনিস ভিডিও প্রচারণার মাধ্যমে আয় করতে পারেন। অনেকেই আছে তারা অনলাইনে বিজনেস করে থাকে। তারা প্রায় লোক নিয়োগ নিয়ে থাকে তাদের বিজনেসের সমস্ত তথ্য যেন কাস্টমারদের কাছে পৌঁছে যায় সেজন্য। আপনি এই ধরনের কাজ করেও ফেসবুক থেকে ইনকাম করতে পারেন।

আবার ফেসবুক পেজ ব্যবহার করে বিভিন্ন ধরনের ভিডিও আপলোডের মাধ্যমে যেমনঃ , খাবারের ভিডিও প্রাকৃতিক ভিডিও , কোন অনুষ্ঠানের ভিডিও , শিক্ষামূলক ভিডিও , ফানি ভিডিও ইত্যাদি ভিডিও বানিয়ে ফেসবুক পেজে আপলোড করতে পারেন । প্রতিদিন নিয়মিত যদি ফেসবুক পেজে এক থেকে দুইটি করে ভিডিও আপলোড করা যায় তাহলে ফেসবুক পেজটি এক সময় মনিটাইজেশন পাবে। তখন আপনি এই মনিটাইজেশন পেজ থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ।

অনলাইন কোর্স করিয়ে ইনকাম

ফ্রিল্যান্সিং ছাড়া মোবাইল দিয়ে অনলাইনে আয় করার উপায়। মোবাইল দিয়ে আয় করে এমন আরেকটি মাধ্যম হচ্ছে অনলাইনে কোর্স করে ইনকাম। আপনার কোন নির্দিষ্ট বিষয়ে ভালো জ্ঞান বা দক্ষতা থাকলে অথবা আপনি যে বিষয়ে পড়াশোনা শেষ করেছেন সেই বিষয়ের উপর অনলাইন কোর্স করে আয় করতে পারেন।

প্রথমে একটি নির্দিষ্ট বিষয় নির্বাচন করে ছোট ছোট অধ্যায় কোর্স সাজাতে হবে । যেমনঃ বাংলায়, ইংরেজি, অংক , রসায়ন , পদার্থবিজ্ঞান , জীববিজ্ঞান আপনি যদি এই সাবজেক্টগুলোর যে কোন একটিতে ভালো দক্ষ থাকেন তাহলে এগুলোর উপরে একটি বেসিক কোর্স তৈরি করে শিক্ষার্থীদের কাছে বিক্রি করতে পারেন।

কোর্স তৈরি করার সময় শুধু ভিডিও দিলেই হবে না শিক্ষার্থীদের শিক্ষার জন্য সুবিধার জন্য , অনুশীলনী , সেখানকার প্রশ্নের উত্তর ও পিডিএফ যুক্ত করতে হবে। এরপর সামাজিক যোগাযোগের মাধ্যম যেমনঃ facebook , instagram বিভিন্ন অনলাইন শিক্ষার মাধ্যমে কোর্সটি প্রচার করতে হবে। 

এইভাবে একসময় দেখবেন যে আপনার প্রচারণের মাধ্যমে আপনার বিষয়ে বা আপনার সম্পর্কে তথ্য অনেকের কাছে পৌঁছে গিয়েছে। তখন অনলাইনে কোর্স করার জন্য অনেকে আপনার সাথে যোগাযোগ করবে। কারণ বর্তমানে অনেকের পিতা-মাতা অনলাইনের মাধ্যমে বা অনলাইনে টিউটর নিয়োগ নিয়ে থাকেন।

তা ছাড়া আপনি বিভিন্ন অনলাইন শিক্ষামূলক পেজে আপনার দক্ষতা সম্পর্কে প্রচারণা চালাতে পারেন। সেখানে অনেকে অনলাইনে তাদের পেজের জন্য শিক্ষক নিয়োগ নিয়ে থাকে। এছাড়াও আপনি ইনকাম করার তথ্য নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানাতে পারেন।

যেমনঃ গ্রাফিক্স ডিজাইন করে কিভাবে ইনকাম করা যায়, ডিজিটাল মার্কেটিং করে কিভাবে ইনকাম করা যায় এই সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করে ভিডিও বানিয়েও বিভিন্ন ফেসবুক পেজের মাধ্যমে প্রচারণা চালাতে পারেন।আপনি যদি মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন শেখানোর একটি কোর্স তৈরি করেন এবং প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৫০০ টাকা নেন, তাহলে ২০ জন শিক্ষার্থী কোর্সটি কিনলে মোট ১০,০০০ টাকা আয় হতে পারে। এইভাবে অনলাইনে কোর্স করে ইনকাম করতে পারবেন মোবাইলের মাধ্যমে

মোবাইল দিয়ে অনলাইনে খাবার বিক্রি  ইনকাম

মোবাইল ব্যবহার করে ঘরে বসে খাবার তৈরি করে অনলাইন দিয়ে বিক্রি করে আয় করার একটি জন্য প্রিয় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে প্রথমে আপনাকে ফেসবুক পেজ বা প্রোফাইল তৈরি করে খাবারের যেমন কেক , আচার , বিরিয়ানি, মোমো , পিজ্জা বিভিন্ন ছবি , দাম, মেনু ও অর্ডারের নিয়ম জানিয়ে প্রচার প্রচারণা চালাতে হবে।

যাতে করে আপনাদের খাবারের সম্পর্কে বিস্তারিতভাবে মানুষ জানতে পারি । তাছাড়া এই কাজটি আত্মীয় স্বজনদের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন । তারা পরিচিত দের কাছে আপনার আপনার খাবারের ভিডিও শেয়ার করবে। এতে করে অনেকেই আপনার খাবারের মান সম্পর্কে জানতে পারবে।

অনেকে আছেন যারা সুন্দর সুস্বাদু বিরিয়ানি তৈরি করতে পারেন তারা সুস্বাদু বিরানি বানিয়ে অনলাইন মাধ্যমে বিক্রি করতে পারেন। আবার অনেকেই বিভিন্ন ধরনের আচার তৈরি করতে পারেন । আচার জিনিসটা অনেকেরই পছন্দ । 

তাই আপনারা এই ধরনের জিনিস বানিয়ে অনলাইনেও বিক্রি করতে পারেন। যেমনঃ ইলিশের আচার , রসুন ও কালোজিরার আচার , জলপাইয়ের আচার ও আমের আচার। বাংলাদেশের প্রাণ কোম্পানি ও বিটি কোম্পানির আচারগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনলাইনের মাধ্যমে বিক্রি হয়। তাই আপনারা চাইলে এই ধরনের আচার তৈরি করবে খুব সহজেই অনলাইন ইনকাম করতে পারবেন।

এর একটি বাস্তব উদাহরণ হলো ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোক্তা পলি আক্তারের অনলাইন খাবারের ব্যবসা। তিনি শুরুতে ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার নিতেন এবং পরে ফোনেও অর্ডার নেওয়া শুরু করেন। প্রতিবেদনে তিনি জানিয়েছেন, বর্তমানে প্রতিদিন প্রায় ৪–৫ হাজার টাকার খাবার বিক্রি করেন এবং সব খরচ বাদ দিয়ে মাসে প্রায় ৩০–৩৫ হাজার টাকা আয় করেন। একই এলাকার আরও কয়েকজন নারী উদ্যোক্তাও ঘরে তৈরি খাবার অনলাইনে বিক্রি করে আয় করছেন।

আরেকটি উদাহরণ হলো বিলকিস আরা মুক্তা, যিনি ফেসবুকে তার তৈরি খাবারের ছবি প্রকাশ করার মাধ্যমে অনলাইন খাবারের ব্যবসার সুযোগ পান। ২০১৯ সালে তার ছেলে ফেসবুকে মায়ের তৈরি খাবারের ছবি প্রকাশ করার পর ধীরে ধীরে অর্ডার আসতে শুরু করে এবং রান্নার শখ থেকেই তার উদ্যোক্তা হওয়ার পথ তৈরি হয়। 

এছাড়া ঢাকার উদ্যোক্তা শারমিন আলমের Truty Fruty’নামের হোম-বেসড খাবারের ব্যবসার প্রতিবেদিত মাসিক নিট মুনাফা ২০–৩০ হাজার টাকা। এসব উদাহরণ থেকে বোঝা যায়, বড় রেস্টুরেন্ট না থাকলেও মোবাইল, সামাজিক যোগাযোগমাধ্যম, ভালো খাবার ও নির্ভরযোগ্য ডেলিভারি ব্যবস্থার মাধ্যমে ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে অনলাইন খাবারের ব্যবসা গড়ে তোলা সম্ভব।

মোবাইল ব্যবহার করে অনলাইন পণ্য বিক্রি করে ইনকাম

বর্তমানে মানুষ মোবাইল ব্যবহার করে ফ্রিল্যান্সিং ছাড়া এখন ঘরে বসে অনলাইনে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে মাসে হাজার হাজার টাকা আয় করতে সক্ষম হচ্ছে। তাই আপনি চাইলে এখন মোবাইল ব্যবহার করে বিভিন্ন ধরনের পণ্য যেমনঃ  পোশাক, কসমেটিক, জুয়েলারি, ব্যাগ , জুতা , ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র , হাতে তৈরি বিভিন্ন ধরনের শিল্পের কাজ , বিভিন্ন খাবারের আইটেম বিক্রি করতে পারেন। 

কারণ মানুষ এখন বাজারে যাওয়ার থেকে অনলাইনে কিনতে বেশি আগ্রহ হয়। তবে কোন পণ আপনার এলাকায় বা অনলাইনে বেশি বিক্রি হচ্ছে সেটা আগে জেনে নেওয়া ভালো । তাহলে আপনি সেই ধরনের পণ্য বিক্রি করে ইনকাম করতে পারবেন।

পণ্য বিক্রি শুরু করার জন্য প্রথমে একটি ফেসবুক পেজ বা অনলাইন দোকানের মতো একটি মাধ্যম তৈরি করতে পারেন। এরপর আপনি যে পণ্য বিক্রি করবেন সেগুলোর পরিষ্কার ছবি, দাম, পণ্যের গুণমান ও বিস্তারিত তথ্য দিয়ে পোস্ট করবেন।

নিজের কাছে পণ্য থাকলে নিজেই ছবি তুলে দিতে পারেন, আর অন্যের কাছ থেকে পণ্য এনে বিক্রি করলে সরবরাহকারীর কাছ থেকেও ছবি ও তথ্য নিতে পারেন। ক্রেতা পোস্ট দেখে যোগাযোগ করলে মোবাইলের মাধ্যমে তার কাছ থেকে অর্ডার নিয়ে পণ্যটি কুরিয়ার বা অন্য কোনো ডেলিভারি ব্যবস্থায় পাঠিয়ে দিতে পারবেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ এখন কী কিনতে চায় সেটা বোঝা। আপনি ফেসবুকের বিভিন্ন গ্রুপ, অনলাইন দোকান ও বাজারের জনপ্রিয় পণ্য দেখে ধারণা নিতে পারেন কোন জিনিসের চাহিদা বেশি। যেমন কোনো সময় পোশাক বা কসমেটিকস বেশি বিক্রি হতে পারে, আবার উৎসবের সময় খাবার, পোশাক, গয়না বা উপহারের পণ্যের চাহিদা বেড়ে যেতে পারে। 

তাই একটি পণ্য নিয়েই আটকে না থেকে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য বেছে নিয়ে নিয়মিত প্রচার করতে পারলে মোবাইল ব্যবহার করেই ধীরে ধীরে অনলাইন ব্যবসা থেকে ভালো আয় এর একটি উৎস বের হয়ে আসবে আশা করা যায়।

মোবাইল দিয়ে এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার উপায়

ফ্রিল্যান্সিং ছাড়াই মোবাইল দিয়ে অনলাইনে আয় করার আরেকটি অন্যতম মাধ্যম হলো এফিলিয়েট মার্কেটিং করা। সর্বপ্রথম আপনাদের জানতে হবে এফিলিয়েট মার্কেটিং বলতে কি বুঝায়। এফিলিয়েট মার্কেটিং হল অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পণ্য অনলাইনের মাধ্যমে প্রচার করে বিক্রি হলে তার বিনিময়ে কিছু কমিশন আয় করা পদ্ধতি কে বোঝায়। অর্থাৎ সহজ ভাবে বলতে গেলে অন্যের জিনিসপত্র বা অন্য কোন প্রতিষ্ঠান বা ব্যবসায়িকের পণ্য অনলাইনে প্রচারের মাধ্যমে বিক্রয় হলে আপনি সেখান থেকে টাকা পাবেন।


মোবাইল ব্যবহার করেও মানুষ এখন এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করছে। বড় বড় কোম্পানিগুলো তাদের বিভিন্ন জিনিসপত্রের প্রচারের জন্য কর্মী নিয়োগ নিয়ে থাকে। আপনি চাইলে সেগুলোতে জয়েন করতে পারেন । সেখানকার কাজ হলো কোম্পানির জিনিসগুলোর প্রচারণা করা । যাতে করে কোম্পানির জিনিস সম্পর্কে দেশের জনগণ এর মধ্যে পৌঁছে যায়।

এরপর ফেসবুক পেজ বা গ্রুপ, ইউটিউব, টিকটক, ব্লগ বা অন্যান্য অনলাইন মাধ্যমে পণ্যটির ছবি, ভিডিও কিংবা ব্যবহার সম্পর্কে তথ্য দিয়ে প্রচার করতে পারেন। যেমন, আপনি কোনো মোবাইল, পোশাক, প্রসাধনী বা ঘরের পণ্য নিয়ে ছোট ভিডিও তৈরি করে তার সঙ্গে এফিলিয়েট লিংক দিতে পারেন।
ফ্রিল্যান্সিং-ছাড়া-মোবাইল-দিয়ে-অনলাইনে-আয়-করার-উপায়-২০২৬

এখান থেকে কত টাকা আয় হবে তা মূলত পণ্যের দাম, কমিশনের হার এবং কতজন মানুষ আপনার লিংক ব্যবহার করে পণ্য কিনছে তার ওপর নির্ভর করে। ধরুন, একটি পণ্যের দাম ১,০০০ টাকা এবং বিক্রিতে আপনার কমিশন ১০ শতাংশ হলে একটি বিক্রয় থেকে ১০০ টাকা কমিশন পেতে পারেন।

তাই শুধু লিংক শেয়ার করলেই আয় হবে না। মানুষ যাতে আপনার পরামর্শে আগ্রহী হয়ে পণ্যটি কিনতে চায় এই বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাই আপনাকে পণ্যের লিঙ্ক বিভিন্ন পেজে গ্রুপে শেয়ার করতে হবে । তাছাড়া ফেসবুক বুস্ট এর মাধ্যমে আপনি পণ্যের ভিডিও আপলোড করতে পারেন এতে করে নিজের থেকেই পণ্যের ভিডিও অন্য জনের কাছে পৌঁছে যাবে ও আপনার লিংকে ক্লিক করলেই আপনার সাথে যোগাযোগ করতে পারবে।

ফ্রিল্যান্সিং ছাড়া মোবাইল দিয়ে ইনকাম করার কৌশল

বর্তমানে শুধু ফ্রিল্যান্সিং করেই যে মোবাইল থেকে আয় করতে হবে এমন নয়। মোবাইল ব্যবহার করে অনলাইনে পণ্য বিক্রি, কনটেন্ট তৈরি, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল পণ্য বিক্রি কিংবা বিভিন্ন ধরনের অনলাইন কাজের মাধ্যমে আয়ের সুযোগ রয়েছে। তাই ফ্রিল্যান্সিংয়ের বাইরে কোন কোন উপায়ে মোবাইল ব্যবহার করে আয় করা যায়, সেগুলো সম্পর্কে জানা দরকার।

মূলত সঠিক কৌশল জানা থাকলে আপনি নিজের সময় ও দক্ষতা অনুযায়ী একটি কাজ বেছে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করতে চান না বা ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি অন্যভাবে আয় করতে চান, তাদের জন্য এসব মাধ্যম বেশ কাজে আসতে পারে। তাই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ছাড়া ইনকাম করার কৌশলগুলো সম্পর্কে আগে ভালোভাবে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।

  • নিজের পছন্দের কাজ দিয়ে শুরু করুন।
  • একটি কাজ ভালোভাবে শিখে তারপর আয়ের চেষ্টা করুন।
  • প্রতিদিন কিছু সময় অনলাইন কাজের জন্য রাখুন।
  • ফেসবুকের মাধ্যমে নিজের কাজ বা পণ্য প্রচার করুন।
  • মানুষের চাহিদা বুঝে কাজ করার চেষ্টা করুন।
  • নিয়মিত ভালো মানের কনটেন্ট তৈরি করুন।
  • নিজের তৈরি পণ্য অনলাইনে বিক্রি করার চেষ্টা করুন।
  • শুরুতেই বেশি আয়ের চিন্তা না করে ধীরে ধীরে এগিয়ে যান।
  • অনলাইনে কাজের নামে আগে টাকা চাওয়া হলে সতর্ক থাকুন।
  • একটি মাধ্যম থেকে ভালো ফল পেতে কিছুদিন ধৈর্য ধরে কাজ করুন।
  • আয় বাড়ানোর জন্য সময়ের সঙ্গে নতুন কিছু শেখার চেষ্টা করুন।
  • যে কাজ থেকে ভালো ফল পাচ্ছেন, সেটাতেই আরও বেশি সময় দিন।
  • ফ্রিল্যান্সিং ছাড়া মোবাইল দিয়ে অনলাইনে আয় করার উপায় সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

    প্রশ্নঃ মোবাইল দিয়ে অনলাইনে টাকা আয় করার উপায় কি?
    উত্তরঃ মোবাইল দিয়ে অনলাইনে টাকা আয় করার অন্যতম কয়েকটি উপায় মধ্যে উল্লেখযোগ্য হলো
    • কনটেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়া
    • অ্যাফিলিয়েট মার্কেটিং করে
    • সার্ভে করে
    • ফ্রিল্যান্সিং করে
    • ট্রান্সলেট করে
    • সোশ্যাল মিডিয়া ম্যানেজারি করে
    প্রশ্নঃ মোবাইল দিয়ে কি অনলাইনে জব করা যায়?
    উত্তরঃ মোবাইল দিয়ে অনলাইনে যেসব জব করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো-
    • কন্টেন্ট রাইটিং
    • ডাটা এন্ট্রি
    • ভিডিও এডিটিং
    • ভিডিও মেকিং
    • সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
    • মাইক্রোটাস্ক
    প্রশ্নঃ মাসে ১০ হাজার টাকা আয় করার উপায় কি?
    উত্তরঃ কন্টেন রাইটিং ভিডিও এডিটিং ডাটা এন্ট্রি এফিলেট মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইউটিউব ব্লগিং অনলাইন বা অফলাইন টিউশনি।

    প্রশ্নঃ ঘরে বসে আয় করার উপায় কি কি?
    উত্তরঃ বর্তমানে আমাদের দেশের ঘরে বসে বিভিন্ন উপায়ে আয় করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো
    • অনলাইন টিউশনি
    • ফ্রিল্যান্সিং
    • ডাটা এন্ট্রি
    • ভিডিও এডিটিং
    • কন্টেন্ট রাইটিং
    • ব্লগিং
    • অ্যাফিলিয়েট মার্কেটিং
    • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট

    শেষ কথাঃ ফ্রিল্যান্সিং ছাড়া মোবাইল দিয়ে অনলাইনে আয় করার উপায় ২০২৬

    ফ্রিল্যান্সিং ছাড়া মোবাইল দিয়ে অনলাইনে আয় করার উপায় ২০২৬ সম্পর্কে আর্টিকেল এর মাধ্যমে প্রথম থেকে শেষ অব্দি ছোট ছোট পেরা করে সুন্দর করে বোঝানো হয়েছে। তাই যারা ভাবছেন যে ফ্রিল্যান্সিং ছাড়া অনলাইনে ইনকাম করা যায় না তারা এখান থেকে জানতে পারবেন ফ্রিল্যান্সিং ছাড়া মোবাইল দিয়ে নানা উপায় আয় করা যায়।

    তাছাড়া আপনারা কি ভাবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে অনলাইনে মোবাইল দিয়ে আয় করবেন কোন কোন মাধ্যমে করবেন সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তাই তারা যাচ্ছে না ফ্রিল্যান্সিং ছাএ ঘরে বসে মোবাইল দিয়ে ছোট ছোট কাজ করে ইনকাম করব আপনার অবশ্যই এই আর্টিকেলটি পড়বেন ও সে অনুযায়ী কাজ করলে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আশা করা যায়।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    এট্রাকশন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

    comment url